শুক্রবার ● ১৮ সেপ্টেম্বর ২০১৫
প্রথম পাতা » রাঙামাটি » কাউখালীতে বন্যায় ক্ষতি গ্রস্থ ১১ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবারকে নগদ অর্থ প্রদান
কাউখালীতে বন্যায় ক্ষতি গ্রস্থ ১১ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবারকে নগদ অর্থ প্রদান

মোঃ ওমর ফারুক,কাউখালী (রাঙামাটি)::পার্বত্য চট্টগ্রামের বে-সরকারী উন্নয়ন সংস্থা গ্রীনহিল কর্তৃক বৃহস্পতিবার রাঙামাটি জেলার কাউখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নে
সমসাময়িকালে প্রবল বর্ষনে পাহাড়ী ঢলে বন্যায় ক্ষতি গ্রস্থ ১১টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর দরিদ্র পরিবারকে শৈলী প্রকল্পের আই জি এ খাত হতে নগদ অর্থ প্রদান করা হয় ৷
এ উপলক্ষে কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান অফিস রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয় ৷ আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মিসেস আফিয়া আখতার ৷
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান চৌচা মং চৌধুরী ৷ অনুষ্ঠানে অন্যান্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ মুছা খাঁন,গ্রীনহিল জেলা কর্মসুচী ম্যানেজার,মংশিউ মার্মা,গ্রীনহিল কাউখালী, কাপ্তাই উপজেলা সমম্বয়কারী মোঃ মাসুদ প্রমুখ ৷ পরে আলোচনা সভা শেষে প্রধান অতিথি কর্তৃক কাউখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নের গত সমসাময়িক কালের প্রবল বর্ষণে ক্ষতি গ্রস্থ ১১ টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর দরিদ্র পরিবারকে গ্রীনহিল এন জি ও’র পক্ষ হতে প্রতিটি পরিবারকে নগদ তিন হাজার টাকা করে সাহায্য প্রদান করা হয় ৷





আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
রাঙামাটিতে বিক্রিয় কালে হরিণের মাংস জব্দ করল দক্ষিণ বন বিভাগ
কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
রাবিপ্রবি’তে প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম এর যোগদান
রাঙামাটিতে চার জনের যাবজীবন
কাপ্তাইয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট সমূহ বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত সভা অনুষ্ঠিত
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত