শনিবার ● ১৬ জুলাই ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটির নানিয়ারচরে কৃষকদের ফল চাষের প্রশিক্ষণ ও চারা বিতরণ
রাঙামাটির নানিয়ারচরে কৃষকদের ফল চাষের প্রশিক্ষণ ও চারা বিতরণ
ষ্টাফ রিপোর্টার :: (১ শ্রাবণ ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৩০মিঃ) রাঙামাটির নানিয়ারচর উপজেলায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের মিশ্র ফল বাগান স্থাপন প্রকল্পের আওতায় উপকারভোগী কৃষক-কৃষানীদের ফল চাষের আধুনিক কলাকৌশল বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ও ফলজ চারা বিতরণ করা হয়েছে৷
রাঙামাটি কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের সহযোগিতায় ১৬জুলাই শনিবার সকালে নানিয়ারচর উপজেলা হর্টিকালচার সেন্টারে প্রশিক্ষণ কর্মশালা শেষে উপজেলার চারটি ইউনিয়নের উপকারভোগী ৬৮জন কৃষক-কৃষানী প্রত্যাককে ২০টি আম, ২০টি লিচু চারা এবং নগদ ৫শত টাকা হারে ভাতা প্রদান করা হয়৷
নানিয়ারচর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রনবিকাশ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ত্রিদীপ কান্তি দাশ এবং বিশেষ অথিতি হিসেবে রাঙামাটি কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক রমনী কান্তি চাকমা, সমাজ উন্নয়নকর্মী দুর্বাশা মনি চাকমাসহ’ উপজেলা কৃষি কর্মকর্তা, হর্টিকালচার কর্মকর্তা ও স্থানীয় জন প্রতিনিধিগন উপস্থিত ছিলেন৷
অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষি বাংলাদেশের অর্থনীতির মূল ভিত্তি৷ বর্তমান সরকারের গৃহীত পরিবেশবান্ধব কৃষি উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিক সাফল্য দেশ আজ দানা শস্যে স্বয়ংসম্পূর্ণ৷ বক্তরা বলেন, দানা জাতীয় খাদ্য উত্পাদনের পাশাপাশি আমাদের পতিত জমিগুলোতে ফলের চারা রোপন করতে হবে৷ অন্যান্য জেলা ন্যয় এ জেলাতেও ফলের চাষ ভালো হয়৷ এ জেলার ফল বাইরের জেলায় ফরমালিন মুক্ত হিসেবে একটি ব্র্যান্ড হয়ে গেছে৷ তাই এ জেলার ফলের চাহিদা রয়েছে অনেক৷ স্বল্প পরিসরে ফল চাষ করে দারিদ্র্য বিমোচন সম্ভব৷ বক্তরা বলেন, কৃষকদের যেসব পতিত জমি রয়েছে সেগুলো ফেলে না রেখে বিভিন্ন ফলের চারা রোপন করে জেলার মানুষের ফলের চাহিদা মেটানোর পাশাপাশি নিজেদের ভাগ্য উন্নয়ন করা সম্ভব৷





৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন
মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন
রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত
কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু
কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন