রবিবার ● ৩১ জুলাই ২০১৬
প্রথম পাতা » খুলনা বিভাগ » ঝিনাইদহে দেশজুড়ে সন্ত্রাস ও জঙ্গীবাদ কর্মকান্ডের প্রতিবাদে মানববন্ধন ও শপথ পাঠ
ঝিনাইদহে দেশজুড়ে সন্ত্রাস ও জঙ্গীবাদ কর্মকান্ডের প্রতিবাদে মানববন্ধন ও শপথ পাঠ

ঝিনাইদহ জেলা প্রতিনিধি :: ঝিনাইদহে দেশজুড়ে সন্ত্রাসবাদ,মৌলবাদ, জঙ্গীবাদ কর্মকান্ডের প্রতিবাদে এবং স্বাধীনতা বিরোধীদের প্রতিরোধে দাবীতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে৷ ৩১ জুলাই রবিবার সকালে শহরের পোষ্ট অফিস মোড়ে এ কর্মসূচীর আয়োজন করে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)৷
ঘন্টাব্যাপী এই মানবন্ধনে বক্তব্য রাখেন আইডিইবি জেলা শাখার সভাপতি বাবু সুকন্ঠ দেব শর্মা, সাধারণ সম্পাদক ইয়াছিন আলী, সহ-সভাপতি মুন্সী আবু জাফর, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আকরাম হোসেনসহ অন্যানোরা৷
সেসময় তারা বলেন, দেশব্যাপী গুপ্তহত্যা চালিয়ে বাংলাদেশকে জঙ্গিবাদী আতংকিত রাষ্ট্রে পরিনত করার অপচেষ্টা করছে একটি মহল৷
তাই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সমুন্নত রাখতে সন্ত্রাস, জঙ্গিবাদ ও স্বাধীনতা বিরোধীচক্রের জাতিবধ্বংসী কর্মকান্ড প্রতিহত করতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তারা৷পরে জঙ্গিবাদ রিরোধী শপথ বাক্য পাঠ করা হয়৷





কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ
ঝিনাইদহে পিকাপের ধাক্কায় নসিমন ড্রাইভার নিহত
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা