শিরোনাম:
●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল
রাঙামাটি, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৩ আগস্ট ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে স্ত্রীসহ ৩ জনকে হত্যার ঘটনায় আটক ৩
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে স্ত্রীসহ ৩ জনকে হত্যার ঘটনায় আটক ৩
বুধবার ● ৩ আগস্ট ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে স্ত্রীসহ ৩ জনকে হত্যার ঘটনায় আটক ৩

---

মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৯ শ্রাবণ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৮.৪৭মিঃ) গাজীপুরের শ্রীপুর উপজেলায় স্ত্রী ও এক শিশুসহ তিনজনকে হত্যা করে সিরাজগঞ্জের এনায়েতপুরের যমুনা নদীতে লাশ বস্তাবন্দি করে ফেলে দেয়ার ঘটনায় ২ আগস্ট মঙ্গলবার সকাল ৭টার দিকে শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকা থেকে শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন কুমার পন্ডিতের নেতৃত্বে স্বামীসহ তিনজনকে আটক ও হত্যায় ব্যবহৃত গাড়ি (ঢাকা মেট্রো গ- ২৫৪১৪৪) জব্দ করেছে পুলিশ৷

আটককৃতরা হলো- নিহত নাসরিনের তৃতীয় স্বামী ও সিরাজগঞ্জের বেলকুচি চালা অফিস পাড়া এলাকার হাজী আব্দুল মান্নানের ছেলে আল আমিন (৩২), একই জেলার রায়গঞ্জ উপজেলার মাহাবুবুল আলমের ছেলে নয়ন (২০) ও প্রাইভেটকার চালক জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার পবাহার নোয়াপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (২২)৷ আল আমীন ও নয়ন শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকার রিজভী-মীম-নিশি বস্ত্রালয় অ্যান্ড ফার্নিচার স্টোরের কর্মচারী৷ রবিউল ওই প্রতিষ্ঠানের মালিক মিজানুর রহমানের প্রাইভেটকারের চালক৷

এর আগে ৩১ জুলাই রবিবার বেলা ১১টার দিকে জাইমতিকে ডাক্তার দেখানোর কথা বলে শিশুসহ ওই দুই নারী নাসরিন ও মেহেরুন শ্রীপুরের মাওনা চৌরাস্তার উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন৷ পরে সম্ভব্য সকলস্থানে তাদের খোজাখুজির শেষে না পেয়ে পরিবারের পক্ষ থেকে শ্রীপুর থানায় সাধারণ ডায়েরি করা হয়৷

এদিকে সোমবার বেলা সোয়া ১১টার দিকে সিরাগঞ্জে যমুনা নদী থেকে শিশুসহ তিনজনের লাশ উদ্ধার হয়েছে এমন খবর টিভি ও অনলাইন নিউজ পোর্টালগুলোতে দেখে খোঁজ খবর নিতে শুরু করে নিহতের স্বজনরা৷ পরে অনলাইন পোর্টালগুলোতে ও ফেইসবুকে নিহত ওই তিন জনের ছবি দেখে পরিবারের লোকজন তাদের ব্যাপারে কিছুটা নিশ্চিত হয়ে সোমবার দিবাগত মধ্যরাতে সিরাজগঞ্জ সদর হাসপাতালে গিয়ে মৃতদেহগুলো সনাক্ত করেন৷ মৃতদেহগুলোর নাকে মুখে রক্তপাতের চিহ্ন রয়েছে৷

নিহতরা হলেন- গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা গ্রামের ব্যবসায়ী বাদল মন্ডলের স্ত্রী নাসরিন মন্ডল (৩০), হাদিকুলের স্ত্রী মেহেরুন আক্তার (৪৮) ও তার পালিত নাতি শিশু জাইমতি (৪)৷ এদের মধ্যে মেহেরুনের ভাতিজি নাসরিন৷ জাইমতি নাসরিনের মামাতো বোন৷

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন কুমার পন্ডিত আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানান, শ্রীপুর উপজেলাধীন টেংরা এলাকার নাসরিন আক্তারের প্রথম স্বামীর সাথে ছাড়াছাড়ি হলে একই এলাকার বাদল মন্ডলের সাথে দ্বিতীয় বিয়ে হয়৷ এরই মাঝে নাসরিন মাস্টার বাড়ী এলাকার রিজভি মিন মিসি বস্ত্রলায়ের ম্যানেজার আল আমিনকে তৃতীয় বিয়ে করে৷ গত ৩০ জুলাই শনিবার দুপুরে নাসরিনের তৃতীয় স্বামী আল আমিন নাসরিনকে দ্বিতীয় স্বামীর বাড়ী থেকে ডেকে ঐ দোকানে নেয়৷ সেখানে কথা কাটাকাটির এক পর্যায়ে দোকানের কর্মচারী নয়ন মিয়ায় সহযোগিতায় আল আমিন নাসরিনকে স্বাসরোধ করে হত্যা করে৷ এ ঘটনা দেখে ফেলায় নাসরিনের ফুফু মেহেরুন আক্তার ও পালিত নাতী জাইমতিকেও তারা স্বাসরোধ করে হত্যা করে৷

পরে সিরাজগঞ্জের বাড়ীতে বন্যা হয়েছে বাড়ি দেখতে যাবার কথা বলে উক্ত দোকানের মালিকের গাড়ীতে (ঢাকা মেট্রো গ- ২৫৪১৪৪) করে লাশ নিয়ে ঐদিন রাতেই তারা সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানার খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের পাশে যমুনা নদীতে বস্তাবন্দি করে ফেলে আসে৷ রাতেই তারা শ্রীপুরে ফিরে আসে৷ পরদিন সোমবার দুপুরে সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর উপজেলায় যমুনা নদী থেকে দুই নারী ও এক শিশুর মৃতদেহ উদ্ধারের টিভি ও অনলাইন নিউজ পোর্টালগুলোতে দেখে স্বজনরা গিয়ে লাশ সনাক্ত করে৷

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুজ্জামান আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানান, নাসরিন আগের স্বামীকে তালাক না দিয়ে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার অফিসপাড়ায় আবদুল মান্নানের ছেলে আল আমিনকে গোপনে বিয়ে করেন৷ রবিবার বেলা ১১টার দিকে ডাক্তার দেখানোর কথা বলে জাইমতিকে নিয়ে নাসরিন ও তার ফুফু মেহেরুন নেছা টেংরা গ্রাম থেকে গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় আল আমিনের কাছে যান৷

এ সময় নাসরিনকে আগের স্বামীর সংসার ছেড়ে আসতে বলায় আল আমিনের সঙ্গে তার ঝগড়া হয়৷ একপর্যায়ে আল আমিন সহযোগীদের নিয়ে ওই দোকানের মধ্যে প্রথমে নাসরিনকে পরে মেহেরুন নেছা ও জাইমতিকে হত্যা করে লাশ দুটি বস্তায় ভরে রাখেন৷ পরে গ্রামের বাড়ি যাওয়ার কথা বলে দোকান মালিকের কাছ থেকে গাড়ি নেন৷ সন্ধ্যার পর লাশের বস্তা গাড়িতে উঠিয়ে সিরাগঞ্জের এনায়েতপুর এলাকায় যমুনা নদীতে ফেলে দেন৷

এদিকে মঙ্গলবার দুপুরে গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ এঘটনায় সাংবাদিকদের নিয়ে নিজ কার্যালয়ে প্রেস বিফিং করেছেন৷ এসময় তিনি জানান, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে৷ এছাড়া পুলিশ হত্যায় ব্যবহৃত গাড়ি (ঢাকা মেট্রো গ- ২৫৪১৪৪), গাড়ীর চালক রবিউলসহ তাদের আটক করেছে৷ এঘটনায় সিরাজগঞ্জের এনায়েতপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আজগর আলী বাদী হয়ে থানায় একটি মামলা [০১(০৮)১৬] করেছেন৷





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)