বৃহস্পতিবার ● ৪ আগস্ট ২০১৬
প্রথম পাতা » খেলা » বিসিবি’র আচরণে বাংলাদেশ স্পোর্টস জার্নালিষ্টস কমিউনিটির তীব্র নিন্দা
বিসিবি’র আচরণে বাংলাদেশ স্পোর্টস জার্নালিষ্টস কমিউনিটির তীব্র নিন্দা
সংবাদ বিজ্ঞপ্তি :: বাংলাদেশ স্পোর্টস জার্নালিষ্টস কমিউনিটি’র সভাপতি মো.আসিফ ইকবাল ও সাধারন সম্পাদক শফিকুল ইসলাম শামীম যৌথভাবে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, গত ৩ আগস্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান এর ব্যক্তিগত অফিসে একটি অনির্ধারিত সংবাদ সম্মেলনে সৃষ্ট অনাকাঙিত ঘটনায় বাংলাদেশ স্পোর্টস জার্নালিষ্টস কমিউনিটি (বিএসজেসি) গভীর উদ্বেগ ও এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে ৷ বিসিবি সভাপতির ঐ সংবাদ সম্মেলনে দেশের শীর্ষস্থানীয় ৪টি গণমাধ্যমের সংবাদ কর্মীকে প্রবেশে বাধা প্রদান করা হয়েছে৷ যা ক্রীড়াঙ্গণ সহ সর্বমহলে ব্যাপকভাবে ধিকৃত হয়েছে৷ সামপ্রতিক সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সাংবাদিকদের তথ্য সংগ্রহের কাজে নানাবিধ প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে৷ এমনকি ‘বিসিবি’র সব সংবাদ সম্মেলন হবে আমন্ত্রণমূলক৷’ বিসিবি সভাপতির এমন মন্তব্যে সংবাদ কর্মীরা বিস্মিত হয়েছেন৷ এর আগে এক সংবাদ বিজ্ঞপ্তিতেও বিসিবি এধরণের পদক্ষেপ নেওয়ার কথা বলেছিল, যা অত্যন্ত উদ্বেগজনক৷ আমরা মনে করি এ ধরণের পদক্ষেপ স্বাধীন সাংবাদিকতার পরিপন্থি যা অবাধ তথ্য প্রবাহকে ক্ষতিগ্রস্থ করবে৷ আমরা বিসিবি’র এধরণের পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানাই৷ বাংলাদেশের ক্রিকেট বর্তমানে বিশ্বে যে অবস্থান তৈরী করেছে এর পেছনে ক্রীড়া সাংবাদিকদের অবদান খাঠো করে দেখার উপায় নেই৷ স্বাধীনতা পরবর্তীকালে ক্রীড়া র্সাবাদিকদের গঠনমুলক লেখনীর মাধ্যমে বাংলাদেশের ক্রিকেট আজ বিশ্ব ক্রীড়াঙ্গনে একটা শক্ত অবস্থান করে নিয়েছে৷ আমরা মনে করি বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও গণমাধ্যমকর্মীরা একে অপরের পরিপুরক৷ বাংলাদেশের ক্রিকেটের স্বার্থে ভবিষ্যতে ক্রিকেট বোর্ড এমন আচরণ থেকে বিরত থাকবে এবং গণমাধ্যমকর্মীদের সংবাদ সংগ্রহে সব ধরনের প্রতিবন্ধকতা তুলে নিয়ে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করবে বলে আমরা আশা করছি৷





নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড়
দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র্যালী
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন