শিরোনাম:
●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী
রাঙামাটি, বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ৪ আগস্ট ২০১৬
প্রথম পাতা » খেলা » বিসিবি’র আচরণে বাংলাদেশ স্পোর্টস জার্নালিষ্টস কমিউনিটির তীব্র নিন্দা
প্রথম পাতা » খেলা » বিসিবি’র আচরণে বাংলাদেশ স্পোর্টস জার্নালিষ্টস কমিউনিটির তীব্র নিন্দা
বৃহস্পতিবার ● ৪ আগস্ট ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিসিবি’র আচরণে বাংলাদেশ স্পোর্টস জার্নালিষ্টস কমিউনিটির তীব্র নিন্দা

---সংবাদ বিজ্ঞপ্তি :: বাংলাদেশ স্পোর্টস জার্নালিষ্টস কমিউনিটি’র সভাপতি মো.আসিফ ইকবাল ও সাধারন সম্পাদক শফিকুল ইসলাম শামীম যৌথভাবে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, গত ৩ আগস্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান এর ব্যক্তিগত অফিসে একটি অনির্ধারিত সংবাদ সম্মেলনে সৃষ্ট অনাকাঙিত ঘটনায় বাংলাদেশ স্পোর্টস জার্নালিষ্টস কমিউনিটি (বিএসজেসি) গভীর উদ্বেগ ও এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে ৷ বিসিবি সভাপতির ঐ সংবাদ সম্মেলনে দেশের শীর্ষস্থানীয় ৪টি গণমাধ্যমের সংবাদ কর্মীকে প্রবেশে বাধা প্রদান করা হয়েছে৷ যা ক্রীড়াঙ্গণ সহ সর্বমহলে ব্যাপকভাবে ধিকৃত হয়েছে৷ সামপ্রতিক সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সাংবাদিকদের তথ্য সংগ্রহের কাজে নানাবিধ প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে৷ এমনকি ‘বিসিবি’র সব সংবাদ সম্মেলন হবে আমন্ত্রণমূলক৷’ বিসিবি সভাপতির এমন মন্তব্যে সংবাদ কর্মীরা বিস্মিত হয়েছেন৷ এর আগে এক সংবাদ বিজ্ঞপ্তিতেও বিসিবি এধরণের পদক্ষেপ নেওয়ার কথা বলেছিল, যা অত্যন্ত উদ্বেগজনক৷ আমরা মনে করি এ ধরণের পদক্ষেপ স্বাধীন সাংবাদিকতার পরিপন্থি যা অবাধ তথ্য প্রবাহকে ক্ষতিগ্রস্থ করবে৷ আমরা বিসিবি’র এধরণের পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানাই৷ বাংলাদেশের ক্রিকেট বর্তমানে বিশ্বে যে অবস্থান তৈরী করেছে এর পেছনে ক্রীড়া সাংবাদিকদের অবদান খাঠো করে দেখার উপায় নেই৷ স্বাধীনতা পরবর্তীকালে ক্রীড়া র্সাবাদিকদের গঠনমুলক লেখনীর মাধ্যমে বাংলাদেশের ক্রিকেট আজ বিশ্ব ক্রীড়াঙ্গনে একটা শক্ত অবস্থান করে নিয়েছে৷ আমরা মনে করি বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও গণমাধ্যমকর্মীরা একে অপরের পরিপুরক৷ বাংলাদেশের ক্রিকেটের স্বার্থে ভবিষ্যতে ক্রিকেট বোর্ড এমন আচরণ থেকে বিরত থাকবে এবং গণমাধ্যমকর্মীদের সংবাদ সংগ্রহে সব ধরনের প্রতিবন্ধকতা তুলে নিয়ে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করবে বলে আমরা আশা করছি৷





আর্কাইভ