বৃহস্পতিবার ● ৪ আগস্ট ২০১৬
প্রথম পাতা » খেলা » প্রথম জাতীয় কারাতে ও জুজুত্সু প্রতিযোগিতা শুরু
প্রথম জাতীয় কারাতে ও জুজুত্সু প্রতিযোগিতা শুরু

ক্রীড়া প্রতিবেদক :: বাংলাদেশ মার্শাল আর্ট কনফেডারেশন এবং বাংলাদেশ জুজুত্সু এসোসিয়েশনের যৌথ্য উদ্দোগ্যে ৪ আগষ্ট বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে প্রথম জাতীয় গেনসিরিউ কারাতে প্রতিযোগিতা ও প্রথম জাতীয় জুজুত্সু প্রতিযোগিতা-২০১৬৷ মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে দুইদিন ব্যাপি প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের ক্রীড়া ও পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির সদস্য ও জুজুত্সু এসোসিয়েশনের সভাপতি গোলাম ফারুক খন্দকার প্রিন্স, এমপি৷ এসময় উপস্থিত ছিলেন জুজুত্সু এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম নিউটন ও লায়ন নাদিরা আহসান প্রমুখ।
উদ্বোধনী দিনে গেনসিরিউ প্রতিযোগিতায় মহিলা -৩০ কেজি ওজন শ্রেনীতে প্রথম হন হোপ স্কুলের অাঁখি রানি দাস৷ পুরুষ -৩০ কেজিতে প্রথম হন হোপ স্কুলের সজিব হাসান৷ পুরুষ -৪০ কেজিতে প্রথম হন যশোর জেলা ক্রীড়া সংস্থার মো. সোহানুর৷ মহিলা -৪০ কেজিতে প্রথম হয়েছেন হোপ স্কুল সাভার ঢাকার সুমাইয়া আক্তার৷ মহিলা -৪৫ কেজিতে প্রথম হন রাজশাহীর বৈশাখী ও -৫২ কেজিতে প্রথম হন ইয়াং টাইগার ঢাকার তাসলিমা আক্তার৷
মহিলা সিনিয়র কাতায় প্রথম হন গেনসিরিউ কারাতে ঢাকার ফারিয়া রহমান৷
দুইদিন ব্যাপি আয়োজিত এ প্রতিযোগিতা শেষ হচ্ছে আগামীকাল শুক্রবার ৫আগষ্ট৷ বিকেল সাড়ে ৫টায় প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে পুরস্কার বিতরণ কথা রয়েছে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল এর ডিস্ট্রিক গর্ভনর এম কে বাশার৷
প্রথমবার আয়োজিত এ দুটি প্রতিযোগিতায় দেশের বিভিন্ন জেলা ক্রীড়া সংস্থা, বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুল থেকে পুরুষ ও মহিলা মোট ২৫০জন খেলোয়াড় অংশ গ্রহন করছে বলে বাংলাদেশ জুজুত্সু এসোসিয়েশন সূত্রে জানায় ৷





তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র্যালী
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল
ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল
নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণ