বৃহস্পতিবার ● ৪ আগস্ট ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » আলীকদমে জঙ্গিবাদ ও মানবতা বিরোধী কর্মকান্ডের প্রতিবাদে মানববন্ধন
আলীকদমে জঙ্গিবাদ ও মানবতা বিরোধী কর্মকান্ডের প্রতিবাদে মানববন্ধন
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: (২০ শ্রাবণ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.২৪মিঃ) বান্দরবানের আলীকদমে জঙ্গিবাদ, সন্ত্রাস, নাশকতা ও মানবতা বিরোধী কর্মকান্ডের প্রতিবাদে র্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে৷ ৪ আগষ্ট বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় আলীকদম ফয়জুল উলুম মাদরাসা ও এতিমখানার উদ্যোগে এ র্যালী ও মানববন্ধন অনুষ্ঠিত হয়৷ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীকদম উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোজাম্মেল হক, আলীকদম ফয়জুল উলুম মাদরাসা ও এতিমখানার সুপারিনটেনডেন্ট মাওঃ শামসুল হুদা, আলীকদম উপজেলা ছাত্রলীগের আহবায়ক আব্দুল মুবিন, সহকারী শিক্ষক মাওঃ দীল মোহাম্মদ, মাওঃ আলী হোসেন, আলীকদম মুরুং কল্যান ছাত্রাবাসের তত্ত্বাবধায় ইয়োংলক মুরুং প্রমূখ৷
র্যালীটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে৷ পরে আলীকদম বাস টার্মিনাল এলাকা দাড়িয়ে মানবন্ধন করে৷ এসময় গুলশান হামলা ও সোলাকিয়া হামলায় নিহতদের জন্য মোনাজাতের মাধ্যমে দোয়া করা হয়৷





রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত
প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন
মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার
রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন