শিরোনাম:
●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল ●   রাঙামাটি জেলা বিএনপি নেতার আশ্রয়-প্রশ্রয়ে আওয়ামীলীগ নেতা সহ-সভাপতি উদয়ন বড়ুয়া ●   বান্দরবানে হাত-পা বাধা অবস্থায় দিনমজুরের মরদেহ উদ্ধার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু
রাঙামাটি, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৫ আগস্ট ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে পীস একাডেমি এখন নূরজাহান স্কুল অ্যান্ড কলেজ
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে পীস একাডেমি এখন নূরজাহান স্কুল অ্যান্ড কলেজ
শুক্রবার ● ৫ আগস্ট ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে পীস একাডেমি এখন নূরজাহান স্কুল অ্যান্ড কলেজ

---মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর জেলা প্রতিনিধি :: (২১ শ্রাবণ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৯.৩০মিঃ) গাজীপুর শহরের হাড়িনাল সড়কের বরুদা এলাকার ন্যাশনাল পীস একাডেমির নাম পরিবর্তন করে নূরজাহান স্কুল অ্যান্ড কলেজ নাম করা হয়েছে৷ পীস একাডেমির প্রধান ফটক থেকে সাইবোর্ড সরিয়ে ফেলা হয়েছে এবং এর সামীনা প্রাচীর থেকে সাদা রং দিয়ে ‘পীস’ লেখাটি মুছে ফেলা হয়েছে৷ এখন নুরজাহান স্কুল অ্যান্ড কলেজ নামে চলছে শিক্ষা কার্যক্রম৷

প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মো. বাদল আহম্মেদ আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, ২০১৩ সাল থেকে ন্যাশনাল পীস নামে এ প্রতিষ্ঠানটি স্থাপিত হয়৷ ২০১৪ সালের জানুয়ারিতে মালয়েশিয়া প্রবাসী সুলতান উদ্দিনের বাড়ির দুইটি ফ্লোর মাসিক ৩৫ হাজার টাকায় ভাড়া নিয়ে তাতে শিক্ষা কার্যক্রম চালু করা হয়৷ বর্তমানে সরকার বাংলাদেশে ভারতের বিতর্কিত ইসলামী বক্তা জাকির নায়েকের পিস টিভির সমপ্রচার ও পিস স্কুল বন্ধ করার সিদ্ধান্ত নিলে আমি প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে নূরজাহান স্কুল অ্যান্ড কলেজ নামকরণ করি৷

তিনি আরও জানান, এতে প্লে থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের পাঠদান করা হয়৷ স্কুলটিতে বিভিন্ন শ্রেণিতে ৯২ জন ছাত্র-ছাত্রী রয়েছে৷ স্কুলটির কোনো নিবন্ধন করা হয়নি৷ এ কারণে ৫ম শ্রেণির শিক্ষার্থীরা এ স্কুলে ক্লাস করলেও বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হয়ে সমাপনী পরীক্ষায় অংশ নেয়৷ আর অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের পাশের হাড়িনাল হাইস্কুল থেকে নিবন্ধন করানো হয়৷ তবে তারাও ক্লাস করে থাকে আমাদের প্রতিষ্ঠানে৷ তবে কর্মকর্তাদের কাছে আবেদন করে জেলা শিক্ষা অফিস থেকে সরকারি পাঠ্যবই এনে দেয়া হয় শিক্ষার্থীদের৷

সরেজমিনে দেখা গেছে, স্কুলের নাম কাগজে-পত্রে পরিবর্তন করে নূরজাহান স্কুল অ্যান্ড কলেজ করা হলেও এ নামের কোনো সাইনবোর্ড টাঙানো হয়নি৷ তবে স্কুলটির ভ্যান এবং পীস ভবনের সীমানা প্রাচীরে লেখা নাম সাদা রঙ দিয়ে মুছে ফেলা হয়েছে৷ এছাড়া ওই নামের আগের সাইনবোর্ডটিও সরিয়ে ফেলা হয়েছে৷

একইভাবে চন্দনা-চৌরাস্তার পাশে স্যাটেলাইট টাউনে স্থাপিত পীস স্কুলটির সাইনবোর্ড সারিয়ে ফেলা হয়েছে৷

গাজীপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মোফাজ্জল হোসেন আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানান, ওইসব প্রতিষ্ঠানের কোনো নিবন্ধন দেয়া হয়নি৷ তবে প্রাথমিক শিক্ষার বইয়ের আবেদন করায় বই সরবরাহ করা হয়েছে৷

গাজীপুর জেলা শিক্ষা কর্মকর্তা রেবেকা সুলতানা আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে বলেন, ন্যাশনাল পিস একাডেমির নাম পরিবর্তন সম্পর্কে আমার কিছু জানা নেই৷ খোঁজ নিয়ে দেখব৷





গাজিপুর এর আরও খবর

গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)