শুক্রবার ● ৫ আগস্ট ২০১৬
প্রথম পাতা » জাতীয় » শিশুদেরকে বঙ্গবন্ধুর আদর্শে গড়ে তোলতে হবে : লায়ন গনি মিয়া বাবুল
শিশুদেরকে বঙ্গবন্ধুর আদর্শে গড়ে তোলতে হবে : লায়ন গনি মিয়া বাবুল
ঢাকা প্রতিনিধি :: (২১ শ্রাবণ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ৯.৫৮মিঃ)বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবুল বলেছেন, সন্ত্রাসমুক্ত সুখী-সমৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা করতে শিশুদেরকে বঙ্গবন্ধুর আদর্শে গড়ে তোলতে হবে, শিক্ষাক্রমের সকল স্তরে মানবিক মূল্যবোধ বৃদ্ধিতে সহায়ক বিষয়াবলী পাঠ্যপুস্তকে অন্তর্ভক্ত করতে হবে৷ বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজম্মকে উজ্জীবিত করতে হবে৷
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাত্ বার্ষিকী ও জাতীয় শোক দিবস- ২০১৬ উপলক্ষে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের মাসব্যাপী কর্মসূচীমালা অংশ হিসেবে ৫ আগষ্ট শুক্রবার বিকালে ঢাকা সেগুনবাগিচার সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষাপ্রতিষ্ঠান জুম বাংলাদেশ স্কুলের শিক্ষার্থীদের মধ্যে আয়োজিত “বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ” শীর্ষক চিত্রাংকন প্রতিযোগিতা, শিক্ষা উপকরণ বিতরণ ও বঙ্গবন্ধুর বড় ছেলে শেখ কামালের ৬৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা ও দোয়া মাফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন৷ আলোচনায় আরো বক্তব্য রাখেন সংগঠনের শিক্ষা ও সাংস্কৃুতিক সম্পাদক এ্যাড. মো. মোখলেছুর রহমান, প্রচার সম্পাদক এ্যাড. খান চমন ই এলাহী, নির্বাহী সদস্য মাসুদ আলম, এস এম আজাদ, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মো. আনোয়ার হোসেন, জুম বাংলাদেশ স্কুলের পরিচালক এস টি শাহিন প্রমুখ৷ চিত্রাংকন প্রতিযোগিতা পরিচালনা করেন স্কুলের শিক্ষক রাসেল সরকার, সামান্ত, রায়হান, মিজান ও তাসরিন৷
আলোচনা শেষে দেশ-জাতির সমৃদ্ধি এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও শেখ কামালসহ সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল পরিচালনা করেন সংগঠনের সভাপতি লায়ন মো. গনি মিয়া বাবুল৷





৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব