শুক্রবার ● ৫ আগস্ট ২০১৬
প্রথম পাতা » অপরাধ » কালীগঞ্জে কাঠমিস্ত্রির রহস্যজনক মৃত্যু
কালীগঞ্জে কাঠমিস্ত্রির রহস্যজনক মৃত্যু

গাজীপুর জেলা প্রতিনিধি :: (২১ শ্রাবণ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১০.১৩মিঃ) গাজীপুরের কালীগঞ্জ থানার বাগুণ এলাকায় রামিন (২৪) নামে এক কাঠমিস্ত্রির রহস্যজনক মৃত্যু হয়েছে৷
৫ আগস্ট শুক্রবার বিকেলে ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়৷ পরে তা ময়নাতদন্তের জন্যে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ৷
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজুর রহমান মল্লিক আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, ৪ আগস্ট বৃহস্পতিবার রামিন কাজের উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি৷
পরে শুক্রবার দুপুরে তার বাড়ির পাশে একটি বাগানে কাঁঠাল গাছের সঙ্গে গলায় প্লাস্টিকের পাইপ পেঁচানো তার ঝুলন্ত লাশ দেখতে পান এলাকাবাসী৷
বিষয়টি থানায় জানালে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়৷
তিনি বলেন, নিহতের শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে৷ ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে৷
এ বিষয়ে এখনো থানায় কোন মামলা হয়নি।





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)