রবিবার ● ৭ আগস্ট ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » বন্যাদুর্গতদের পাশে না দাড়িয়ে খালেদা জিয়া চক্রান্ত করছে : মোহাম্মদ নাসিম
বন্যাদুর্গতদের পাশে না দাড়িয়ে খালেদা জিয়া চক্রান্ত করছে : মোহাম্মদ নাসিম

সোহেল রানা, সিরাজগঞ্জ প্রতিনিধি :: (২৩ শ্রাবণ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় বিকাল ৬.৩১মিঃ) স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী মোহাম্ম নাসিম বলেছেন, প্রতি বছর ন্যায় এবারের বন্যাতেও বানভাসী মানুষের পাশে রয়েছে বর্তমান সরকার৷ ইতোমধ্যে জেলার ৫ উপজেলার ৪৮টি ইউনিয়নে ব্যাপক পরিমান ত্রান বিতরণ করা হয়েছে৷ বানবাসী মানুষ পূনবার্সিত না হওয়া পর্যন্ত এ ত্রাণকার্যক্রম অব্যাহত থাকবে। ৭ আগষ্ট রবিবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আইনশৃংখলা মিটিংয়ে এ সব কথা বলেন৷ তিনি আরো বলেন, বন্যায় প্লাবিত মানুষেরা যখন দিশে হারা ঠিক সেই মুহূর্তে খালেদা জিয়া দূর্গত মানুষের পাশে না দাঁড়িয়ে নানা চাক্রান্ত করছে৷ তার এ চক্রান্ত কোনদিন সফল হবে না৷
জেলা প্রসাশক মো. বিল্লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা আইন-শৃঙ্খলার সার্বিক দিক তুলে ধরে আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের প্রসাশক সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস, পুলিশ সুপার মিরাজ উদ্দিন, দুযোগ ব্যস্থাপনা অধিদপ্তরের পরিচালক মো. আনিসুর রহমান, চেম্বার অব কমার্সের সভাপতি আবু ইসূফ সূর্য্য, পৌর মেয়র আব্দুর রইফ মুক্তা, কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষযক সম্পাদিকা ড. জান্নাত আরা হেনরিসহ বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তাবৃন্দ ৷





বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ