রবিবার ● ৭ আগস্ট ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে পরিবার পরিকল্পনার ৬ কর্মকর্তাকে সংবর্ধনা প্রদান
বিশ্বনাথে পরিবার পরিকল্পনার ৬ কর্মকর্তাকে সংবর্ধনা প্রদান
বিশ্বনাথ প্রতিনিধি :: (২৩ শ্রাবণ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৪৫মিঃ) বিশ্বনাথ উপজেলা পরিবার পরিকল্প বিভাগের ৬ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে ৷ ৭আগষ্ট রবিবার দুপুরে উপজেলা বিআরডিবি হলরুমে উপজেলা পরিবার পরিকল্প বিভাগের উদ্যোগে এই সংবর্ধনার আয়োজন করা হয়৷
উপজেলা পরিবার পরিকল্প কর্মকর্তা ডাঃ নজরুল ইসলাম’র সভাপতিত্বে ও সদর মেরি ষ্টোপ ম্যানেজার আব্দুন নুরের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা পরিবার পরিকল্প দপ্তরের উপ-পরিচালক ডাঃ লুত্ফুন্নাহার জেসমিন৷ বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ বিভাষ চন্দ্র মানি, পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহ আলম তালুকদার৷ সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা মহিতোষ মজুমদার, পরিদর্শক শফিক উদ্দিন স্বপন, পরিবার কল্যাণ পরিদর্শিকা চায়না তালুকতার, সেবা রানী চক্রবর্তী, কমিউনিটি মেডিকেলের উপ-সহকারী নুরুন্নাহার খানম, পরিবার কল্যাণ সহকারী লক্ষী রানী আচার্য্য ৷ স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্প বিভাগের সহকারী শংকরী রানী চৌধুরী, বক্তব্য রাখেন উপজেলা পরিবার পরিকল্প পরিদর্শক আব্বাস আলী৷ অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন পরিবার পরিকল্পনা সহকারী সামছুজ্জামান মিলন ও গীতা পাঠ করেন নিলিমা রানী দাস৷
এসময় উপস্থিত ছিলেন, পরিবার পরিকল্পনা সহকারী কর্মকর্তা বিধান রায়, অফিস সহকারী আজমান আলী, সমীরেন্দ্র কুমার তালুকদার, কল্পনা রানী তালুকদার প্রমুখ৷ অনুষ্ঠানে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের পক্ষ থেকে সংবর্ধিত অতিথিবৃন্দের হাতে ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন অতিথিবৃন্দ৷





ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা
পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর
ভাষা শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা
রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা