শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা
রাঙামাটি, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৮ আগস্ট ২০১৬
প্রথম পাতা » জাতীয় » বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছিলেন বঙ্গবন্ধুর প্রেরণা ও শক্তির উৎস
প্রথম পাতা » জাতীয় » বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছিলেন বঙ্গবন্ধুর প্রেরণা ও শক্তির উৎস
সোমবার ● ৮ আগস্ট ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছিলেন বঙ্গবন্ধুর প্রেরণা ও শক্তির উৎস

---ঢাকা প্রতিনিধি :: (২৪ শ্রাবণ ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩৭মিঃ) বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছিলেন বঙ্গবন্ধুর সকল কাজের প্রেরণা ও শক্তির উৎস। বঙ্গবন্ধুর সহযোদ্ধা হিসেবে জনগণের কল্যাণে সারাজীবন তিনি অকাতরে দুঃখবরণ ও সর্বোচ্চ ত্যাগ করেছেন। জীবনের শেষ দিন পর্যন্ত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পাশে থেকে দেশ ও জাতির সেবা করে গেছেন এই মহিয়সী নারী।

বঙ্গবন্ধু গবেষণা পরিষদের উদ্যোগে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে ৮ আগস্ট সোমবার বিকালে ঢাকার তোপখানা রোডস্থ রেডচিলি রেষ্টুরেন্টের ২য় তলায় আয়োজিত আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, বেগম ফজিলাতুন্নেছা মুজিব একজন আদর্শ নারী। তাঁর গুণাবলী বর্তমান নারী সমাজের জন্য অনুকরণীয়।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস- ২০১৬ উপলক্ষে বঙ্গবন্ধু গবেষণা পরিষদের মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসাবে আয়োজিত এই অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ নুরুল ইসলাম তালুকদার, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক এড. মোঃ মোখলেছুর রহমান, পাঠাগার সম্পাদক মোঃ কামাল হোসেন খান, দপ্তর সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক, ক্রীড়া সম্পাদক মোঃ আজিজুর রহমান ভূইয়া, নির্বাহী সদস্য মোঃ মাসুদ আলম, এস.এম আজাদ হোসেন, ইয়াসিন খান, ঢাকা মহানগর উত্তরের সভাপতি মোঃ আনোয়ার হোসেন, ঢাকা দক্ষিণের মোঃ আব্দুল গফুর সাগর প্রমুখ।

আলোচনা শেষে জাতির জনক শেখ মুজিবুর রহমান ও বেগম ফজিলাতুন্নেছা মুজিব-সহ শহীদদের আত্মার মাগফেরাত এবং দেশ-জাতির সমৃদ্ধি কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন সংগঠনের সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল।





জাতীয় এর আরও খবর

৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব

আর্কাইভ