সোমবার ● ৮ আগস্ট ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে বিরল প্রজাতির ৪৮ তক্ষকসহ আটক ৯
গাজীপুরে বিরল প্রজাতির ৪৮ তক্ষকসহ আটক ৯
গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৪ শ্রাবণ ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় রাত ১০.১৬মিঃ) গাজীপুরের শ্রীপুরের নগর হাওলা গ্রামে অভিযান চালিয়ে বিরল প্রজাতির ৪৮টি তক্ষকসহ ৯ জনকে আটক করেছে র্যাব৷
৭ আগস্ট রবিবার সন্ধ্যায় এ অভিযান পরিচালনা করা হয়৷
র্যাব-১ এর উপ অধিনায়ক সফিউল আযম জানান, একটি চক্র নগর হাওলা গ্রামে অবস্থান করে বিক্রয় নিষিদ্ধ ও বিরল প্রজাতির প্রাণি তক্ষক চড়া মূল্যে বাজারজাত করছে এমন তথ্যের ভিত্তিতে সন্ধ্যায় র্যাব ও বন্যপ্রাণি অপরাধ নিয়ন্ত্রণ ইউনিট যৌথভাবে অভিযান পরিচালনা করে৷ এসময় ওই এলাকার স্থানীয় আব্দুল গফুরের বাড়ি থেকে প্রায় অর্ধকোটি টাকা মূল্যের ৪৮টি তক্ষক উদ্ধার করা হয়৷ তক্ষক মজুদ, সংগ্রহ ও বিপনণের অপরাধে ৯ জনকে আটক করা হয়৷ পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়৷
আদালতের বিচারক ও র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিছুর রহমান আটককৃতদের মধ্যে পলাশ আহমেদ, এসএম শাখাওয়াত হোসেন, ফজলুল হক, আইনাল হক এবং সামছুদ্দিনকে তিনমাসের বিনাশ্রম কারাদ- দেন৷ এছাড়া অপর আসামিদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে এক মাসের কারাদ- দেন৷ পরে উদ্ধারকৃত তক্ষকগুলোকে বঙ্গবন্ধু সাফারি পার্কে অবমুক্ত করা হয়৷
আটককৃতরা দীর্ঘদিন ধরে তক্ষক সংগ্রহ করে প্রতারণার মাধ্যমে উচ্চমূল্যে বিক্রয় করে আসছিল জানিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, এ ধরনের কর্মকা- একটি দন্ডীয় অপরাধ৷
অভিযান পরিচালনাকালে বন্যপ্রাণি অপরাধ নিয়ন্ত্রণ ইউনিটের পরিদর্শক আব্দুল্লাহ আস সাদিক, নারগিস সুলতানাসহ র্যাব ও বন অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন৷





ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
র্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা