শনিবার ● ১৭ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » খেলা » চলনবিল ফুটবল টুর্নামেন্টে চুয়াডাঙ্গা চ্যাম্পিয়ন
চলনবিল ফুটবল টুর্নামেন্টে চুয়াডাঙ্গা চ্যাম্পিয়ন

গুরুদাসপুর প্রতিনিধি::ভোরের ডাক স্পোটিং ক্লাবের আয়োজনে গুরুদাসপুর পৌরসদরের বিলচলন শহীদ সামসুজ্জোহা কলেজ মাঠে শুক্রবার রাত ৮টায় ফ্ল্যাস লাইটের আলোতে চলনবিল ফুটবল টূর্নামেন্টের ফাইনাল খেলায় চুয়াডাঙ্গা জেলা একাদশ-পাবনা জেলা একাদশকে ২-১ গোলে পরাজিত করে বিজয়ী হয়েছে ৷ গুরুদাসপুর উপজেলা ডায়বেটিস হাসপাতালের উন্নয়নকল্পে ১৬টি সমন্বিত ফুটবল একাদশ ওই টুর্নামেন্টে অংশগ্রহণ করে ৷ ফাইনাল খেলায় বিজয়ী দল চুয়াডাঙ্গা জেলা একাদশের হাতে ১৫ হাজার টাকার প্রাইজবন্ড ও চ্যাম্পিয়ন ট্রপি তুলে দেন প্রধান অতিথি অধ্যাপক মো. আব্দুল কুদ্দুস এমপি ৷
এসময় পৌর মেয়র মো. শাহনেওয়াজ আলী, উপজেলা যুবলীগ সভাপতি আলাল শেখ, ওসি মোহাম্মদ ইব্রাহীম, উপজেলা ডায়বেটিস হাসপাতালের সেক্রেটারী এমদাদ মোল্লা, উপাধ্যক্ষ আব্দুস সালাম, ক্লাবের আহ্বায়ক সোহেল রানা ও কোচ পলান ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন৷ খেলাটির পরিচালনায় ছিলেন আব্দুর রহিম ৷ আপলোড : ১৭ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : বিকাল ৪.৪১ মিঃ





গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর
কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র্যালী
যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত
কেপিএমে উন্মুক্ত নক আউট মিনিবার ফুটবল টুর্ণামেন্টেের উদ্বোধনী খেলায় ফকিরাঘোনা বিজয়ী
কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন
রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল
ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল
নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণ
জাতীয় তায়কোয়ানডো প্রতিযোগিতা বয়কটের ঘোষণা