বৃহস্পতিবার ● ১১ আগস্ট ২০১৬
প্রথম পাতা » অপরাধ » আলীকদমে বেওয়ারিশ লাশের পরিচয় উদ্ঘাটনে তথ্য চায় পুলিশ
আলীকদমে বেওয়ারিশ লাশের পরিচয় উদ্ঘাটনে তথ্য চায় পুলিশ
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: (২৭ শ্রাবণ ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৪৫মিঃ) বান্দরবানের আলীকদম উপজেলায় এক বেওয়ারিশ লাশের তথ্য দিতে পুলিশের পক্ষ থেকে আহ্বান করা হয়েছে৷ লাশ উদ্ধারের একবছর চার মাস হতে চললেও এখনো পর্যন্ত লাশের পরিচয় মেলেনি৷
আলীকদম থানার এসআই আল-মুরাদ তালুকদার জানান, ২০১৫ সালের ১১ এপ্রিল উপজেলার মেনইয়াং মুরং কার্বারী পাড়াস্থ দোছরী হামুক ঝিরিতে অজ্ঞাতনামা একব্যক্তির লাশ পাওয়া যায়৷ লাশটি কোন এক মুরং উপজাতীর বলে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়৷ লাশ উদ্ধারের পর মৃত ব্যক্তির কোন আত্মীয়-স্বজনকে তাত্ক্ষণিকভাবে পাওয়া যায়নি৷
পুলিশ জানায়, লাশটি উদ্ধারের পর এলাকার পাড়া প্রধান মেনইয়াং মুরং কার্বারী বাদী হয়ে আলীকদম থানায় একটি মামলা দায়ের করেন (মামলা নং- ০২, তারিখ- ১১/০৪/২০১৫, ধারা- ৩০৪/৩৪ পেনাল কোড)৷ মৃত ব্যক্তির নাম, ঠিকানা ও পরিচয় জানা থাকলে আলীকদম থানা পুলিশকে অবহিত করার জন্য অনুরোধ জানানো হয়েছে৷





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)