শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা
রাঙামাটি, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১১ আগস্ট ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » রাজাকারদের সন্তান নিয়ে বিএনপির নতুন কমিটি: মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী
প্রথম পাতা » গাজিপুর » রাজাকারদের সন্তান নিয়ে বিএনপির নতুন কমিটি: মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী
বৃহস্পতিবার ● ১১ আগস্ট ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাজাকারদের সন্তান নিয়ে বিএনপির নতুন কমিটি: মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী

---

গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৭ শ্রাবণ ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.২০মিঃ)  মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, যারা এদেশের স্বাধীনতার শত্রম্ন, মা-বোনদের নির্যাতন করেছিল, মুক্তিযোদ্ধাদের হত্যা করেছিল, বুদ্ধিজীবীদের হত্যা করে দেশের স্বাধীনতা চিরতরে বন্ধ করতে চেয়েছিল, যাদের বিচার এই বাংলার মাটিতে হয়েছে, সেই রাজাকার আল-বদর বাহিনীর সন্তানদের নিয়ে গঠিত হয়েছে বিএনপির নতুন কমিটি৷

১১ আগস্ট বৃহস্পতিবার বিকেলে গাজীপুরের কালীগঞ্জে শহীদ ময়েজউদ্দিন মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদ বিরোধী কনভেনশনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি৷

প্রতিমন্ত্রী বলেন, রাজাকারদের উত্তরাধীকারীদের নিয়ে বিএনপির নতুন কমিটি প্রমাণ করে তারা এ দেশের স্বাধীনতায় বিশ্বাসী না, তারা মুক্তিযুদ্ধের স্ব-পক্ষের চেতনার না, এদেশের মানুষ শান্তিতে থাকুক, এ দেশের উন্নতি হউক তারা এটা চায় না৷

প্রতিমন্ত্রী আরো বলেন, ১৯৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছে৷ খুনিরা ৪ বছরের শিশু রাসেলকে বাঁচতে দেয়নি৷ এই হত্যা কখনো জায়েজ হতে পারেনা৷ কিন্তু পরবর্তীতে জিয়াউর রহমান ও তার দল ক্ষমতায় এসে সেই খুনিদের বাঁচাতে ইন্ডেমনিটি অধ্যাদেশ জারি করে৷ এই কালো আইন পরিষ্কার বুঝিয়ে দিয়েছে বঙ্গবন্ধু হত্যা করে কারা এদেশে সুবিধা ভোগ করেছে, অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছে, নিজেদের আখের গুছিয়েছে, দুর্নীতি ও সন্ত্রাস করেছে, এদেশে বাংলা ভাইদের উত্থান ঘটিয়েছে, এদেশে সামপ্রসায়িকতার বীজ বপন করেছে৷ কারা এদেশের মানুষের শান্তি বিনষ্ট করে দেশের উন্নয়নের ধারাকে বন্ধ করার জন্য নতুন করে জঙ্গিবাদের মদদ দিচ্ছে৷

গাজীপুরের জেলা প্রশাসক এস এম আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ গোলাম সবুর, জেলা আনসার ভিডিপি কমান্ডার ডঃ মোঃ সাইফুর রহমান (পিএএফ), উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গনি ভুইয়া প্রমুখ৷

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা, শিক্ষার্থী, মসজিদের ইমাম এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন৷





গাজিপুর এর আরও খবর

গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত
জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ
গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন

আর্কাইভ