বৃহস্পতিবার ● ১১ আগস্ট ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম » যারা জঙ্গিবাদে বিশ্বাসী তারা ইহুদিদের এজেন্ট: ফজলে করিম চৌধুরী এমপি
যারা জঙ্গিবাদে বিশ্বাসী তারা ইহুদিদের এজেন্ট: ফজলে করিম চৌধুরী এমপি
কামরুল ইসলাম বাবু, রাউজান:: (২৭ শ্রাবণ ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৩০মিঃ) যারা জঙ্গিবাদে বিশ্বাসী তারা ইহুদিদের এজেন্ট বলে মন্তব্য করেছেন এবিএম ফজলে করিম চৌধুরী এমপি।
১১ জুলাই বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কের রাউজান অংশে পাঁচ কিলোমিটার এলাকা জুড়ে জঙ্গি বিরোধী মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
সর্তারঘাট থেকে রাউজান রাবার বাগান পর্যন্ত এলাকায় সমাজের সর্বস্তরের মানুষ এই মানব বন্ধন কর্মসূচিতে অংশ গ্রহন করেন৷ উপজেলা সদরে মুন্সিরঘাটায় আওয়ামীলীগ অফিসের সামনে এই কর্মসূচিতে রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী আরো বলেন কোনো মুসলিম পরিবারের সদস্য জঙ্গিবাদকে সমর্থন করতে পারে না৷ যারা জঙ্গিবাদের সমর্থক তারা ইহুদিবাদের বিশ্বাসী৷ তাদের কাজ ইসলামের নাম ব্যবহার করে মুসলমানসহ নিরহ মানুষ হত্যা৷ তিনি হুসিয়ারী উচ্চারণ করে বলেন, রাউজানের প্রতিটি গ্রামের মানুষকে সতর্ক থাকতে হবে যাতে করে বাইরের কোনো ছদ্মবেশী লোকজন এসে আস্তানা গাড়তে না পারে৷ মানববন্ধনে এই সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক মেয়র শফিকুল ইসলাম চৌধুরী বেবী৷ বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ, কামাল উদ্দিন আহমদ, রাউজান পৌরসভার প্যানেল মেয়র বশির উদ্দিন খান, আলমগীর আলী, নুরুল ইসলাম শাহজাহান, কাউন্সিলর জমির উদ্দিন পারভেজ, জসিম উদ্দিন চৌধুরী, চেয়ারম্যান শফিকুল ইসলাম, আলহাজ্ব দিদারুল আলম, আব্বাস উদ্দিন আহমদ, ভূপেষ বড়ুয়া, বিএম জসিম উদ্দিন হিরু, প্রিয়োতোষ চৌধুরী, সৈয়দ আবদুল জব্বার সোহেল, নাঈম উদ্দিন চৌধুরী, সাইফুল ইসলাম চৌধুরী রানা, শওকত হোসেন, সারজু মোহাম্মদ নাছের, আহসান হাবিব চৌধুরী, ম্যালকম চক্রবর্তী, তপন দে প্রমূখ৷





বেতছড়ি হিলফুল ফুজুল সংঘের প্রবাস ফেরত ৫ সদস্যকে ফুলের সংবর্ধনা
বর্ষবরণে রাউজানের মহামুনি বিহারে পাহাড়ি-বাঙালির মিলন মেলা কাল
ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল
ভোজ্যতেল, জ্বালানীতেলসহ নিত্যপণ্য নিয়ে অসাধু ব্যবসায়ীদের কারসাজি বন্ধে চট্টগ্রামে ক্যাব এর মানববন্ধন
মিরসরাইয়ে ৪ মোটরযানের সংঘর্ষে স্টিলের বান্ডেল ছিটকে পড়ে পথচারীর মৃত্যু, আহত-৩
বগাবিলী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
ধর্মগোধা ধর্মকুয়া চন্দ্রবংশ বৌদ্ধ বিহার ও ভাবনা কেন্দ্রের নতুন উপদেষ্টা এবং পরিচালনা কমিটি গঠন
মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন