শিরোনাম:
●   ঢাকা-সিলেট মহাসড়কে নবীগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে ৩ জন নিহত ●   ঈশ্বরগঞ্জে আদালতের ১৪৪ ধারা অমান্য করে ধান রোপণের অভিযোগ ●   কাপ্তাইয়ের মিতিঙ্গাছড়িকে ‘এসডিজি ভিলেজ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ●   বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ●   মিরসরাই প্রেস ক্লাব এর দ্বি-বার্ষিক সম্মেলনমনোনয়ন ফরম সংগ্রহ ●   ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে জুলাই বিপ্লবের দুই বছর পূর্তিতে বিএনপির আনন্দ মিছিল ●   রাতের আঁধারে পল্লী বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে সরঞ্জাম ফেলে পালালো ●   মিরসরাইয়ে ৪০ হাজার ৫শত পিস ইয়াবা সহ গ্রেফতার-৩ ●   কাপ্তাই সড়কে বাস- মোটরসাইকেল সংঘর্ষে পা বিচ্ছিন্ন হয়ে যুবকের মৃত্যু ●   চুয়েট এর নবনিযুক্ত ভিসিকে আইইবি চট্টগ্রাম কেন্দ্রে ফুলেল শুভেচ্ছা ●   বৈষম্যহীন মানবিক রাষ্ট্র গঠন করে জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে : জননেতা সাইফুল হক ●   তিন দিন পর ব্রহ্মপুত্র নদে নিখোঁজ সাইফুলের মরদেহ গফরগাঁও থেকে উদ্ধার ●   ব্রহ্মপুত্র নদে নিখোঁজ কৃষকের সন্ধান মেলেনি ●   রাঙ্গুনিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   পার্বতীপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন ●   আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত ●   ঝালকাঠিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ●   রাবিপ্রবি’তে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপিত ●   প্রত্যেক অপরাধীর বিচার এ দেশেই হবে, সে যত শক্তিশালীই হোক না কেন”-চট্টগ্রামে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ব্যারিস্টার মীর হেলাল ●   গণঅভ্যুত্থানের অর্জন আজ রাজনৈতিক মাফিয়া ও দুর্বৃত্তায়নের খপ্পরে : আবু হাসান টিপু ●   রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ছুটির রাতে খোলা ভূমি অফিস, ভেতরে তহশিলদার ●   সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ ●   ঈশ্বরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি ●   রাউজানে আগুনে পুড়ে ছাই ভ্যান কৃষকের স্বপ্ন ●   ঈশ্বরগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু : আহত-২ ●   মিরসরাইয়ে ১৮শত পিস ইয়াবাসহ দুই রোহিঙ্গা গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়াতে ল্যাঙ্গুয়েজ ক্লাবের শুভ উদ্বোধন ●   জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য : প্রতিমন্ত্রী মীর হেলাল
রাঙামাটি, মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৮ অক্টোবর ২০১৫
প্রথম পাতা » অপরাধ » বান্দরবানে সন্ত্রাসীদের গুলিতে ভিডিপি সদস্য নিহত, সেনাসহ আহত ২
প্রথম পাতা » অপরাধ » বান্দরবানে সন্ত্রাসীদের গুলিতে ভিডিপি সদস্য নিহত, সেনাসহ আহত ২
রবিবার ● ১৮ অক্টোবর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বান্দরবানে সন্ত্রাসীদের গুলিতে ভিডিপি সদস্য নিহত, সেনাসহ আহত ২

---


বান্দরবান প্রতিনিধি ::দুই পর্যটকসহ অপহৃত চারজনকে উদ্ধার এবং সন্ত্রাস দমনে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনীর অভিযানে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটেছে ৷
সন্ত্রাসীদের গুলিতে রাঙামাটি জেলার বিলাইছড়ি উপজেলার বড়তলী ইউনিয়নের ফাইসিং কারবারী পাড়ার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) সদস্য মংপং ম্রো নিহত হয়েছেন ৷
রোববার দুপুরে বান্দরবানের দুর্গম ও মিয়ানমার-ভারত সীমান্ত জারুলছড়ি এলাকায় এ ঘটনা ঘটে ৷
এ সময় সেনা সদস্য মো. কাশেম এবং আনসার সদস্য হান্নান গুলিবিদ্ধ হন৷ তাদেরকে সেনা হেলিকপ্টারে দ্রুত চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷
সরকারি সূত্রগুলো জানায়, সীমান্ত ও দুগর্ম এলাকাসমূহে যৌথবাহিনীর সদস্য সংখ্যা বাড়ানো হয়েছে ৷
যৌথবাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের সকাল ১০টা থেকে থেমে থেমে গোলাগুলির ঘটনা অব্যাহত রয়েছে ৷
বড়তলী ইউপি চেয়ারম্যান আথুই মং মারমা বিকাল ৩টায় এসব তথ্য নিশ্চিত করেছেন৷ তবে নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো কিছুই জানানো হয়নি৷
রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম সিএইচটি মিডিয়া টু্য়েন্টিফোর ডটকমকে বলেন, বেলা ২টার পর দুর্গম সীমান্ত এলাকায় যৌথবাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গুলিবিনিময়ে ভিডিপি সদস্য মংপং ম্রো নিহত হন ৷ আহত হন এক সেনা ও এক আনসার সদস্য ৷
তবে এখনো অপহৃতদের সন্ধান মেলেনি৷ অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান৷
উল্লেখ্য, গত ৩ অক্টোবর বান্দরবান জেলা সংলগ্ন রাঙামাটির বিলাইছড়ি উপজেলার দুর্গম ও সীমান্ত এলাকার কাছে সেপ্রু পাড়া থেকে অস্ত্রধারী সন্ত্রাসীরা ঢাকা থেকে আসা পর্যটক মুন্না ও জোবায়েরসহ তাদের গাইড মংসাং ম্রোকে ধরে নিয়ে যায় ৷ একইদিন রুমা উপজেলার আনন্দপাড়া এলাকা থেকে অপর এক পর্যটক গাইড লাল রিংসাং বমসহ অপহৃত হন৷ তাদের এখনও খোঁজ মেলেনি৷
গত শুক্রবার সকালে দুর্গম রুমা উপজেলার সীমান্ত এলাকায় সেনাবাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গুলিবিনিময় হয়েছে ৷ এ সময় একটি মার্ক-রাইফেলসহ বিপুল পরিমাণ ম্যাগজিন, গোলাবারম্নদ উদ্ধার করা হয়৷ একই সময় অপহৃতদের দুজনের মধ্যে একজনের ভোটার আইডি কার্ডও উদ্ধার হয় ৷ আপলোড : ১৮ অক্টোবর ২০১৫ : বাংলাদেশ : সময় : সন্ধ্যা ৬.২০ মিঃ 





অপরাধ এর আরও খবর

পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা

আর্কাইভ