শুক্রবার ● ২৬ আগস্ট ২০১৬
প্রথম পাতা » অপরাধ » বিকাশের মাধ্যমে প্রতারণা: গাজীপুরে ২ প্রতারক গ্রেফতার
বিকাশের মাধ্যমে প্রতারণা: গাজীপুরে ২ প্রতারক গ্রেফতার

গাজীপুর জেলা প্রতিনিধি :: (১১ ভাদ্র ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৫৬মিঃ) সড়ক দুর্ঘটনায় আহত কিংবা মৃত্যুর সংবাদ দিয়ে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়া চক্রের নারীসহ দুই সদস্যকে আটক করেছে র্যাব৷
তারা হলো লালমনিরহাটের কালীগঞ্জ থানার মহিষামুড়ী এলাকার মৃত জাগর আলীর ছেলে রাশেদ (৩০) এবং লক্ষ্মীপুরের রামগতি থানার রঘুনাথপুর গ্রামের মৃত নাজির আহম্মেদের মেয়ে পারভীন আক্তার সুমি (২৫)৷ তারা গাজীপুরের চান্দনা চৌরাস্তা সংলগ্ন তেলিপাড়া ও দিঘীরচালায় ভাড়া বাসায় থাকতো৷
২৫ আগস্ট বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুরের চান্দনা চৌরাস্তা থেকে তাদের গ্রেফতার করা হয়৷ এ সময় তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন, প্রতারণার মাধ্যমে আদায় করা ৪৮ হাজার টাকা উদ্ধার করা হয়৷
২৬ আগস্ট শুক্রবার সকালে র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে৷
র্যাব জানায়, প্রতারক চক্রের সদস্যরা আগেভাগে বিভিন্ন এলাকার বিভিন্ন পরিবারের খোঁজ খবর নিয়ে থাকে৷ পরে যে পরিবারের সদস্যরা পরিবার ছেড়ে ঢাকা বা ঢাকার আশপাশের এলাকায় থাকেন, তাদের ফোন নম্বর যোগাড় করে৷ এরপর প্রশাসনের লোক বলে পরিচয় দিয়ে কিছুক্ষণের জন্য মোবাইল ফোন বন্ধ রাখতে বলে৷
পরে বাড়িতে তাদের পরিবারের সাথে প্রতারকচক্রের সদস্যরা ফোনে যোগাযোগ করে৷ তারা পরিবারের সদস্যদের জানায়, তাদের লোক অমুক হাসপাতালে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ভর্তি রয়েছে৷ চিকিত্সার জন্য বিকাশে দ্রম্নত টাকা পাঠাতে বলে৷
এর প্রমাণের জন্য ভুয়া এসআইয়ের মুঠোফোন নন্বর দেয়৷ ওই নম্বরে প্রতারকচক্রের সদস্য একজন কথা বলে৷ পরিবারের সদস্যরা বিকাশে টাকা পাঠানোর পর প্রতারকচক্র ভুয়া এসআইয়ের ফোন নম্বর বন্ধ করে দেয়৷
এমন অভিযোগের ভিত্তিতে র্যাব-১ এর পোড়াবাড়ী ক্যাম্পের একটি দল অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিউল ইসলামের নেতৃত্বে অভিযান চালায়৷
এ সময় গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকার লিজা টেলিকমের সামনে থেকে বিকাশে ক্যাশ আউট করে টাকা উত্তোলনের সময় হাতে-নাতে পাঁচটি মোবাইল ফোনসেট ও নগদ ৪৮ হাজার ৪৫ টাকাসহ ওই দুজনকে গ্রেফতার করে র্যাব ৷
এ সময় তাদের অপর সদস্য টাঙ্গাইল জেলা ভুয়াপুর থানার চরপাতলাকান্দি গ্রামের নাজির হোসেনের ছেলে রাজু আহমেদ (৩৫) পালিয়ে যায়৷
র্যাব আরও জানায়, তারা দীর্ঘদিন ধরে মানুষকে এডিসি জেনারেলের, স্বাস্থ্যমন্ত্রীর ও মন্ত্রীর পিএস, আবার কখনও সরকারি সচিব পরিচয় দিয়ে প্রতারিত করে আসছিল৷
এ ব্যাপারে টাঙ্গাইল সদর উপজেলার ডাইন্যা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ লাভলু মিয়া ওরফে লাবু মিয়া বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় মামলা করেছেন৷
আটককৃতদের ২৬ আগষ্ট শুক্রবার টাঙ্গাইল জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে৷





নবীগঞ্জে এলপি গ্যাস অতিরিক্ত দামে বিক্রির দায়ে ডিস্ট্রিবিউটরকে অর্থদণ্ড
ঝালকাঠিতে অবৈধ বালু উত্তোলনে দেড় লাখ টাকা জরিমানা
আত্রাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ‘কচ জাল’ জব্দ
নলছিটি থেকে ডাবল মার্ডারের আসামী আয়েশা গ্রেপ্তার
ভবানীপুর-মধ্যপাড়া রেলপথের ফিসপ্লেট সহ ৬ হাজার নাটবল্টু চুরি
মাটিরাঙ্গায় সেনা অভিযানে শান্তি পরিবহন হতে মদ উদ্ধার : আটক-১
নবীগঞ্জে পিতা হাতে মেয়ে খুন
খাগড়াছড়ি আলুটিলা পর্যটন কেন্দ্রে অস্ত্রের মুখে শিক্ষিকা ধর্ষণের অভিযোগ
ঝালকাঠিতে চেক জালিয়াতি মামলায় অবসরপ্রাপ্ত শিক্ষক গ্রেফতার
মিরসরাইয়ে ইয়াবা সহ গ্রেফতার-২