বুধবার ● ৩১ আগস্ট ২০১৬
প্রথম পাতা » অপরাধ » গাজীপুরে গৃহবধূ নির্যাতনের ঘটনায় গ্রেফতার ১
গাজীপুরে গৃহবধূ নির্যাতনের ঘটনায় গ্রেফতার ১

গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৬ ভাদ্র ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় রাত ৮.২০মিঃ) গাজীপুর সিটি করপোরেশনের কথোরা এলাকায় গৃহবধূ এনিকে হাত-পা বেঁধে নির্যাতনের ঘটনায় জয়দেবপুর থানায় মামলা হয়েছে৷
৩০ আগস্ট মঙ্গলবার নির্যাতিতা এনির বোন সুমি বেগম বাদী হয়ে পাঁচজনকে আসামি করে মামলাটি করেন৷ পুলিশ এনির চাচা শ্বশুর আফাজ উদ্দিনকে গ্রেফতার করেছে৷
মামলার আসামিরা হলো- নির্যাতিত গৃহবধূ এনির স্বামী খায়রুল ইসলাম (৩৫), ভাসুর মোঃ মঞ্জু (৪০) শাশুড়ি রেহেনা আক্তার (৫৫), জা (মঞ্জুর স্ত্রী) ফারজানা বেগম (২৮) ও চাচা শ্বশুর আফাজ উদ্দিন (৬০)৷
জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল হাসান রেজা জানান, পুলিশ অভিযুক্ত আফাজ উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে৷ বাকিদের গ্রেফতারে অভিযান চলছে৷
উল্লেখ্য, ২৯ আগস্ট সোমবার গাজীপুর সিটি করপোরেশনের কাথোরা এলাকায় স্বামী, শাশুড়ি, ভাসুর মিলে হাত-পা বেঁধে এক গৃহবধূ এনি আক্তারকে (৩৩) নির্যাতন করে রক্তাক্ত জখম করে৷ এক পর্যায়ে এনি জ্ঞান হারিয়ে ফেললে মারা গেছে ভেবে নির্যাতনকারীরা বাড়িতে তালা দিয়ে পালিয়ে যায়৷ পরে প্রতিবেশীদের মাধ্যমে খবর পেয়ে এনির বাবা-মা রশি দিয়ে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন৷





ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
র্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা