শিরোনাম:
●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল ●   বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে ●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ
রাঙামাটি, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৩১ আগস্ট ২০১৬
প্রথম পাতা » খুলনা বিভাগ » সামছুন্নাহার মাতৃত্বকালীন ছুটি নেয়ায় ৩ বছর ধরে হয়রানীর শিকার
প্রথম পাতা » খুলনা বিভাগ » সামছুন্নাহার মাতৃত্বকালীন ছুটি নেয়ায় ৩ বছর ধরে হয়রানীর শিকার
বুধবার ● ৩১ আগস্ট ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সামছুন্নাহার মাতৃত্বকালীন ছুটি নেয়ায় ৩ বছর ধরে হয়রানীর শিকার

---

ঝিনাইদহ প্রতিনিধি :: (১৬ ভাদ্র ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় রাত ৮.২৫মিঃ) ঝিনাইদহের শৈলকুপায় মাতৃত্বকালীন ছুটিতে থাকা শিক্ষিকাকে আর কত হয়রানী হতে হবে ?
সমস্ত রিপোর্ট পক্ষে থাকা স্বত্ত্বেও ৩ বছর যাবত্‍ কেন ঘুরছেন দ্বারে দ্বারে ?

বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মাতৃত্বকালী ছুটিতে থাকার কারণে গত ৩ বছর ধরে হয়রাণীর শিকার হচ্ছে সামছুন্নাহার নামের এক প্রধান শিক্ষিকা৷ সামছুন্নাহার ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চর মৌকুড়ি বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ৷

সেই সময়কার তদন্ত কমিটির রিপোর্ট, শিক্ষা অফিসের রিপোর্ট, ইউএনও অফিসের রিপোর্ট, উপজেলা পরিষদের রিপোর্ট, ম্যানেজিং কমিটির রিপোর্ট সহ সমস্ত রিপোর্ট শিক্ষিকার পক্ষে থাকা স্বত্ত্বেও তাকে ঘুরতে হচ্ছে দ্বারে দ্বারে ৷

তার স্থলে নতুন একজন কে নিয়োগের পায়তারা করে যাচ্ছে একটি মহল৷ এর সাথে বর্তমানের শিক্ষা অফিসের অসাধু কর্মকর্তারা জড়িত বলে অভিযোগ উঠেছে৷

বিভিন্ন তথ্য-উপাত্ত ও অনুসন্ধানে জানা গেছে, ২০১৩ সালে ১৮০ দিনের মাতৃত্বকালীন ছুটিতে যান চর-মৌকুড়ি বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সামছুন্নাহার৷

এই সুযোগে প্রত্যন্ত পল্লীর এই বিদ্যালয়টিতে তত্‍কালীন ম্যানেজিং কমিটি ও প্রভাবশালী মহল মিজানুর রহমান নামের একজন কে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে চেষ্টা করে৷ বিষয়টি জানাজানি হলে চাপে পড়ে কর্তৃপক্ষ ৷

তখন দৈনিক সমকালে ৭ অক্টোবর ২০১৩ তারিখে ‘ মাতৃত্বকালীন ছুটিই কাল হলো, শৈলকুপায় চাকরি হারালেন প্রধান শিক্ষিকা’ শিরোনামে, দৈনিক ইনকিলাবে ২৯ সেপ্টম্বর ২০১৩ তারিখে ‘ শৈলকুপায় মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার অপরাধে চাকরি গেল শিক্ষিকার’ শিরোনামে, দৈনিক খবরপত্রে ২৯ সেপ্টম্বর ২০১৩ তারিখে ‘স্কুল সভাপতির অভিনব জালিয়াতি, শৈলকুপায় মাতৃত্বকালীন ছুটি অবস্থায় চাকুরী গেল শিক্ষিকার’ শিরোনামে ও দৈনিক প্রথম আলোতে ৬ অক্টোবর ২০১৩ তারিখে মাতৃত্বকালীন ছুটি চেয়ে আবেদন করার পর প্রধান শিক্ষক চাকরী হারিয়েছে’ শিরোনামে সংবাদ প্রকাশের পর ৮ অক্টোবর ২০১৩ তারিখে ‘মাতৃত্বকালীন ছুটি, আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নিন’ শিরোনামে সম্পাদকীয় প্রকাশ করা হয় প্রথমআলোতে৷ চ্যানেল ২৪ সহ বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেলেও এ সংবাদের ফলাও প্রকাশ হয়৷

এরপর উপজেলা শিক্ষা অফিস, জেলা শিক্ষা অফিস, উপজেলা পরিষদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ বিভিন্ন অফিস একযোগে তদন্ত চালায়৷ সমস্ত তদন্ত রিপোর্ট ও বৈধ প্রধান শিক্ষক হিসাবে সামছুন্নাহার কে ঘোষনা করে রিপোর্ট দেয়৷

এমনকি জাতীয় মানবাধিকার কমিশন থেকেও জেলা প্রশাসকের মাধ্যমে তদন্ত চায়৷ কিন্তু গত ৩ বছরেও সমাধান করা হয়নি প্রধান শিক্ষিকা সামছুন্নাহারের চাকুরী প্রসঙ্গটি৷ কারো বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়নি৷ উল্টো বর্তমানের তদন্ত কমিটি পূবের্র রিপোর্টগুলোকে অগ্রাহ্য করে শিক্ষিকাকে হয়রানী করার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে৷

এদিকে মিজানুর রহমান নামে যে শিক্ষককে সেখানে নিয়োগের চেষ্টা চলছে তার ডিগ্রী সনদ জাল হতে পারে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ঐ বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি খয়বার হোসেন৷ তিনি জানান, বিদ্যালয়টির বৈধ প্রধান শিক্ষিকা সামছুন্নাহারই ৷

আরো জানা গেছে, বর্তমানে শিক্ষা মন্ত্রনালয় থেকে বেশ কয়েকটি বে-সরকারী প্রাথমিক বিদ্যালয় কে সরকারীকরণের জন্য যাচায় বাছায় তালিকা চাওয়া হয়েছে, এই তালিকায় চর মৌকুড়ি বে-সরকারী প্রাথমিক বিদ্যালয় রয়েছে৷ সেখানে শিক্ষকদের তথ্য ছকে প্রধান শিক্ষিকা সামছুন্নাহারের নাম অনত্মর্ভূক্তিকরণের ব্যাপারে গড়িমসি করা হচ্ছে৷

মাতৃত্বকালীন ছুিটতে থাকার পর থেকে এখন পর্যন্ত অর্থাত্‍ গত ৩ বছর ধরে হয়রানীর শিকার হওয়া চর মৌকুড়ি বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সামছুন্নাহার জানান, ছুটি ভোগ শেষে যথা সময়ে তিনি বিদ্যালয়ে যোগ দেন, কিন্তু কাগজ-কলমে বারবার হয়রাণীর শিকার হচ্ছেন৷ তিনি জানান আজো অবধি ক্লাস করে চলেছেন, তবে অসহায় হয়ে পড়ছেন ঘুরতে ঘুরতে৷

শৈলকুপা উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো: জাহিদুল ইসলাম জানান, নতুন করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তদন্ত রিপোর্ট পেলে বোঝা যাবে বিষয়গুলো৷





খুলনা বিভাগ এর আরও খবর

কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ মেহেরপুর শিক্ষা প্রকৌশলীর বিরুদ্ধে টেন্ডার বাণিজ্যের অভিযোগ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)