বুধবার ● ৭ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট
মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর জেলা প্রতিনিধি :: ২৩ ভাদ্র ১৪২৩ বাংলা : বাংলাদেশ সময় দুপুর ৩.৩২মিঃ) দুটি ট্রাক বিকল হয়ে ঢাকা-টাঙ্গাইল মহসড়কের গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রা ত্রিমোড় এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে৷
৭ সেপ্টেম্বর বুধবার ভোরে কালিয়াকৈরের রেল ওভারব্রিজ এলাকায় ওই সড়কে প্রায় ২৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়৷
পরে সকালে পুলিশ বিকল ট্রাক দুটিকে সড়ক থেকে সরিয়ে নিলে ধীরে ধীরে যান চলাচল শুরু হয়৷ তবে এখনো অবস্থা স্বাভাবিক হয়নি৷
পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার রাত সাড়ে তিনটার দিকে একটি মাল বোঝাই ট্রাক ওই মহাসড়কের কালিয়াকৈরের রেল ওভারব্রিজে ওঠার সময় বিকল হয়ে গেলে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়৷ খবর পেয়ে ওই বিকল ট্রাকটি সরানোর পর আরো একটি ট্রাক বিকল হয়ে যায়৷
এসময় যানজট সেখান থেকে চন্দ্রা ত্রিমোড় এলাকায় তিন দিকে অন্তত ২৫ কিলোমিটার ছড়িয়ে পড়ে৷ পরে ট্রাকটি সরিয়ে নিলে সকাল সাড়ে ৮টার দিকে ধীরে ধীরে যান চলাচল শুরু হয়৷
সালনা-কোনাবাড়ি হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) হোসেন সরকার জানান, যানবাহনের লম্বা লাইন রয়েছে৷ ধীর গতিতে যানবাহন চলছে৷ তবে কোথাও গাড়ি থেমে নেই৷





গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত