বুধবার ● ১৪ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে টাম্পাকোর অগ্নিকান্ডে আরেকজনের মৃত্যু, মৃতের সংখ্যা ৩৪
গাজীপুরে টাম্পাকোর অগ্নিকান্ডে আরেকজনের মৃত্যু, মৃতের সংখ্যা ৩৪
গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুরের টঙ্গীর টাম্পাকো ফয়ল্স কারখানায় অগ্নিকান্ডের ঘটনায় আহত আরেকজনের মৃত্যু হয়েছে৷ তার নাম মনোয়ার হোসেন (৪০)৷ তিনি কারখানাটির লেদ সেকশনের ইনচার্জ ছিলেন৷ তিনি শরীয়তপুরের নড়িয়া উপজেলার আনাখন্দ এলাকার মমতাজ উদ্দিন দেওয়ানের ছেলে৷ চিকিত্সাধীন অবস্থায় ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার রাত ১১টার দিকে রাজধানীর ধানমন্ডির নর্দান হাসপাতালে তার মৃত্যু হয়৷ এ নিয়ে ওই কারখানার মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৪৷
১৪ সেপ্টেম্বর বুধবারও সেনাবাহিনী ও ফায়ার সার্ভিস উদ্ধার কাজ অব্যাহত রেখেছে৷
মনোয়ারের ভাতিজা রবিউল বাশার সুজন জানান, ১০ সেপ্টেম্বর শনিবার দুর্ঘটনার দিন কারখানার ধসে পড়া দেওয়ালে চাপা পড়েন তার চাচা৷ উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়৷ সেখানে চিকিত্সা পেতে বিলম্ব হওয়ায় তাকে ধানমন্ডির নর্দান হাসপাতালে ভর্তি করা হয়৷ তিনি মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়ে সংজ্ঞাহীন ছিলেন৷ মনোয়ার স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েকে নিয়ে টঙ্গীর ফকির মার্কেট এলাকায় (জাপানী বাড়ি) ভাড়া বাড়িতে থেকে তিনি ট্যাম্পাকো কারখানায় চাকরি করতেন৷
ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ সাংবাদিকদের জানান, বুধবার সকাল ১০টার দিকে মনোয়ার হোসেনের লাশের সুরতহাল রিপোর্ট করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে৷
১৪ সেপ্টেম্বর বুধবার দুপুরে টঙ্গীতে কারখানার পাশে জেলা প্রশাসনের কন্ট্রোলরুমে কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আখতার জানান, শনিবার সকালে বিস্ফোরণের পর অগ্নিকান্ডে এ পর্যন্ত ৩৪ জনের মৃত্যু হয়েছে৷ এর মধ্যে ২৭ জনের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে নিখোঁজ রয়েছেন আরও ১০ জন৷ এছাড়া আহত হয়েছে ৩৪ জন৷





গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ
সাভারে স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন