শনিবার ● ১৭ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » খেলা » যমুনা নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতা
যমুনা নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতা
সিরাজগঞ্জ প্রতিনিধি :: সিরাজগঞ্জের চৌহালী উপজেলার মিটুয়ানী পাকা ব্রিজের বটতলার কাছে যমুনা নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে ৷ ১৭ সেপ্টেম্বর শনিবার বিকেলে ঢাকাস্থ চৌহালী উপজেলা কল্যান সমিতির উদ্যোগে মিটুয়ানী পাকা ব্রিজের বটতলার কাছ থেকে পাথরাইল পর্যন্ত নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়৷ অনুষ্ঠান উদ্বোধন ও বিজয়ীদের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরুস্কার বিতরন ঢাকাস্থ চৌহালী উপজেলা কল্যান সমিতির সভাপতি আলহাজ্ব নজরুল ইসলাম৷
ঈদের আনন্দের সাথে নৌকা বাইচ উপভোগ উপজেলার বিভিন্ন গ্রাম থেকে হাজার হাজার নারী-পুরুষ শিশু নদী তীরে ভীড় জমায়৷ অনেকে ছোট ছোট নৌকা নিয়ে নদীতে ঘুরে আনন্দ উপভোগ করেন৷ নৌকা বাইচে দুটি করে মোট ২২ টি নৌকা প্রতিযোগিতায় অংশগ্রহন করেন৷ এর মধ্যে বিজয়ী ১১টি নৌকার মধ্যে ৩টিকে ফ্রিজ ও ৮টিকে একটি করে ২১ ইঞ্চি রঙ্গিন টিভি পুরস্কার দেয়া হয়৷
অনুষ্ঠানে সাবেক শিক্ষা সচিব হুমায়ন খালিদ, চৌহালী উপজেলা আওয়ামীলীগের সভাপতি নওজেস আলী মোল্লা, বাঘুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়াম্যান আব্দুল কাহ্হার সিদ্দিকি,ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন মন্ডল, শিল্পপতি আব্দুল মতিন প্রধান ও মোখলেছুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন৷





রাঙামাটি জেলা চ্যাম্পিয়ন রাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল
ইসলামপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল
নানিয়ারচর সেনা জোন কর্তৃক বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টে পুরস্কার বিতরণ
জাতীয় তায়কোয়ানডো প্রতিযোগিতা বয়কটের ঘোষণা
ময়মনসিংহে শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
মিরসরাইয়ে ইয়াং জেনারেশন ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত
রাবিপ্রবিতে বার্ষিক এ্যাথলেটিক্স প্রতিযোগিতা
রাঙামাটিতে আন্তঃ কলেজ ফুটবল টুর্ণামেন্ট শুরু
ঝালকাঠিতে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট শুরু
চুয়েটে আন্তঃহল ভলিবল প্রতিযোগিতা-২০২৫ শুরু