শিরোনাম:
●   মিরসরাইয়ে ব্যবসায়ী’র সংবাদ সম্মেলন ●   গাবখান নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্র আলিফ ●   রাঙ্গুনিয়াতে যুবদল নেতাদের স্মরণে কবর জিয়ারত ●   রংপুর বিভাগের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ অনির্দিষ্টকালে জন্য বন্ধ ●   জামালপুরে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন মেলান্দহ থানার ওসি ওবায়দুর ●   রানা প্লাজার ‘বিদ্রোহী’ নাসিমার প্রাণ গেল দৌলতদিয়া বাস ডুবি দুর্ঘটনায় ●   কর্ণফুলীর বুকে নির্মিত হচ্ছে দেশের প্রথম ক্যাবল স্টেইড সেতু ●   নবীগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষর কক্ষে দুঃসাহসিক চুরি ●   ঈশ্বরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত ●   আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই ●   ঈশ্বরগঞ্জে জুয়া খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ ●   স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন ●   কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে শিলাবৃষ্টির তাণ্ডব : চরাঞ্চলে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি, দিশেহারা কৃষক ●   কাপ্তাইয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপন ●   দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ●   বিশ্বনাথে বাউল গানের আসরে হামলার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   ইউনিয়নেই মিলবে প্রাথমিক চিকিৎসা, কমবে ভোগান্তি : জিয়াউদ্দিন হায়দার ●   মিরসরাইয়ে ঝংকার ক্লাবের কার্যকরী কমিটি ঘোষণা ●   আত্রাই প্রেসক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান ●   ঝালকাঠিতে সন্তানের লাশ নিয়ে মানববন্ধনের দাড়িয়ে বিচার চাইলেন মা ●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার
রাঙামাটি, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৯ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধা জেলায় চালু হচ্ছে ফেসবুক ভিত্তিক “রুরাল সিটিজেন জার্নালিজম”
প্রথম পাতা » গাইবান্ধা » গাইবান্ধা জেলায় চালু হচ্ছে ফেসবুক ভিত্তিক “রুরাল সিটিজেন জার্নালিজম”
সোমবার ● ১৯ সেপ্টেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাইবান্ধা জেলায় চালু হচ্ছে ফেসবুক ভিত্তিক “রুরাল সিটিজেন জার্নালিজম”

---নুরে শাহী আলম, গাইবান্ধা :: জেলা প্রশাসনের ফেসবুকের মাধ্যমে নাগরিক সেবা প্রদানের বিষয়টি এখন সারা বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয়তা পেয়েছে। ফেসবুকের মাধ্যমে নাগরিক সেবা প্রদানে জেলা প্রশাসন, গাইবান্ধার কার্যক্রম প্রতিনিয়ত জনগণের আস্থা অর্জনের মাধ্যমে সারাদেশে একটি ইতিবাচক অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে। এ ব্যাপারে গাইবান্ধার সর্বস্থরের ফেসবুক ব্যবহারকরীদের অবদার অনস্বীকৃর্য।

জেলা প্রশাসনের সাথে ফেসবুক ব্যবহারকারীগণের সম্পর্ক ও যোগাযোগ আরও বেশি নিবিড় ও প্রাতিষ্ঠানিকীকরণের লক্ষ্যে জেলা প্রশাসন, গাইবান্ধার উদ্যোগে ‘রুরাল সিটিজেন জার্নালিজম’ চালু হতে যাচ্ছে। এর মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের ফেসবুক ব্যবহারকারীগণ যারা তার পাশে ঘটে যাওয়া যে কোনো অপরাধ বা অসঙ্গতির সংবাদ দিয়ে নাগরিক সেবা প্রদানে জেলা প্রশাসন, গাইবান্ধাকে সহযোগিতা করতে আগ্রহী তাদের একটি ডাটাবেজ তৈরি করা হবে।

তালিকাভুক্ত রুরাল সিটিজেন জর্নালিস্টগণ ফেসবুকের মাধ্যমে আমাদেরকে তথ্য প্রদান করে সহযোগিতা করবেন। একই সাথে সিটিজেন জার্নালিস্টদের নিয়ে প্রয়োজনে বাল্যবিবাহ, মাদক, নিরাপদ খাদ্য ইত্যাদি বিষয়ে বিভিন্ন সভা-সেমিনার আয়োজন করা হবে। এ সব আয়োজনে জার্নালিস্টগণ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নাগরিক সমস্যা সমাধানের বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করবেন।

একই সাথে ফেসবুকের মাধ্যম নাগরিক সেবা প্রদানে জেলা প্রশাসনকে সর্বোচ্চ বেশি বা সবচেয়ে ভালো বস্তুনিষ্ঠ সংবাদা প্রদানের ক্ষেত্রে আমরা বিভিন্ন অনুষ্ঠানে রুরাল সিটিজেন জার্নালিস্টদের স্বাীকৃত/পুরস্কার প্রদানের আয়োজন করব বলে আমাদের পরিকল্পনা রয়েছে। এ ছাড়া জার্নালিস্টদের মতামতের ভিত্তিতে আরও বিভিন্ন বড় উদ্যোগ গ্রহণের প্লাটফর্ম হিসেবে কাজ করবে এটি।

উল্লেখ্য, গাইবান্ধা জেলার সর্বস্তরের ফেসবুক ব্যবহারকারীগণ বিশেষ করে তরুণ প্রজন্ম “রুরাল সিটিজেন জা্র্নালিজম” এর অন্তর্ভুক্ত হতে পারবেন। ডাটাবেজ করার স্বার্থে অাগ্রহী সকলকে কমেন্টে তাঁর নাম, পিতার নাম, ঠিকানা, ইমেইল, মোবাইল নম্বর, রক্তের গ্রুপ ও ফেসবুক আইডি ইত্যাদি তথ্যগুলো প্রদানের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

জনসেবায় জেলা প্রশাসন!! বি.দ্র. জনস্বার্থে পোস্টটি ব্যাপক প্রচারের জন্য সকলকে অনুরোধ করা হলো। তথ্য সুত্র:: মুক্তকলাম।





আর্কাইভ