বুধবার ● ২৮ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » আর কত বয়স হলে বৃদ্ধ ভাতা পাবো ?
আর কত বয়স হলে বৃদ্ধ ভাতা পাবো ?
হাফিজুল ইসলাম লস্কর, সিলেট জেলা প্রতিনিধি :: (১৩ আশ্বিন ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় রাত ৮.৫৫ মিঃ) সিলেটের জকিগঞ্জ থানার কসকনকপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা সুনীল বিশ্বাস (৯০)। অতি দরিদ্র-দিন মজুর । বয়সের ভারে ন্যূজ হলেও পরিবার চালাতে গিয়ে এ বয়সে কাজ করেন তিনি।
স্ত্রী ও তিন মেয়েকে নিয়ে তার সংসার। অভাব-অনটন লেগেই আছে। কাজে না গেলে তাকে অনাহারে-অর্ধাহারে জীবন যাপন করতে হয়। সুনীল বিশ্বাস কথা গুলো বলতে গিয়ে কেঁদেই ফেলেন। কেঁদে কেঁদে বলেন, চেয়ারম্যান-মেম্বারদের কত বললাম, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। একরাশ নি:শ্বাস নিয়ে বলেন, আর কতো বয়স হলে আমাকে তারা বয়স্ক ভাতার কার্ড দেবে। ৩টি মেয়েকে নিয়ে বড় অসহায় আমি। আমার বেচে থাকাটাও খুব কষ্টের। কিভাবে পরিবার চালাবো? বুছতে পারছি না কিছুই। যদি বয়স্ক ভাতার কার্ড পেতাম, তাহলে হয়তো একটু কষ্ট কমে যেতো।
এ ব্যাপারে নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রিয়াজ বলেন, সবে মাত্র আমি দায়িত্ব গ্রহণ করেছি। আর এ বিষয়টি আমার জানা আছে। এর পরও সুনীল বিশ্বাসের বিষয়ে আরও তৎপর হবেন বলে তিনি জানান।





ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
পার্বত্য জেলা পরিষদ নিয়ে পার্বত্য মন্ত্রীর বক্তব্য ভূল উপস্থাপন করায় প্রতিবাদ
রাঙামাটিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত নির্বাহী প্রকৌশলী পরাগ বড়ুয়া বহাল তবিয়তে
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী নিযুক্ত হওয়ায় দীপেন দেওয়ানকে জুঁই চাকমার ফুলেল শুভেচ্ছা
পার্বত্য চট্টগ্রামে রোজার মাসে শান্তি ও শৃঙ্খলা রক্ষায় ডিসি এসপিদের তৎপর থাকার নির্দেশ পার্বত্য মন্ত্রীর
ভাষা শহীদদের প্রতি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
রাঙামাটিতে একুশে ফেব্রুয়ারি উপলক্ষ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলী
সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান
পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা
রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা