শিরোনাম:
●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার
রাঙামাটি, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৮ সেপ্টেম্বর ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস উদযাপিত
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস উদযাপিত
বুধবার ● ২৮ সেপ্টেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস উদযাপিত

---

গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৩ আশ্বিন ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় রাত ৯.০৪মিঃ) ‘তথ্যই শক্তি, জানবো, জানাবো, দুর্নীতি রুখবো’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরে আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস ২০১৬ উদযাপিত হয়েছে৷

২৮ সেপ্টেম্বর সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে দিবসটি উদযাপন উপলক্ষে র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়৷

গাজীপুরের জেলা প্রশাসক এসএম আলম র‌্যালিটি উদ্বোধন করেন৷

এসময় তিনি বলেন, দক্ষিণ এশিয়ার সকল দেশে এখনও তথ্য অধিকার আইন পাশ হয়নি৷ সেদিক থেকে বাংলাদেশ অগ্রণী ভূমিকা পালন করেছে৷ সরকার তার জবাবদিহিতা ও স্বচ্ছতার চর্চা করছে৷

জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, তথ্য চাওয়ার বিশেষ করে সঠিক তথ্য চাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে৷ অযথা হয়রানি না করার জন্য অনুরোধ জানান তিনি৷

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহমুদ হাসান, অতিরিক্তি জেলা প্রশাসক (রাজস্ব) ফারজানা মান্নান, অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট, সনাক সভাপতি অধ্যাপক আয়েশ উদ্দিন, সহ-সভাপতি অধ্যাপক এম. এ. বারী, সনাকের সাবেক সভাপতি অধ্যাপক মোঃ শহীদ উল্যাসহ অন্যান্য সনাক সদস্যবৃন্দ, স্বজন সদস্যবৃন্দ, বিভিন্ন বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, সাংবাদিকবৃন্দ, ইয়েস ও ইয়েস ফ্রেন্ডসের সদস্যবৃন্দ৷

দিনব্যাপি দিবসটি উদযাপনে অন্যান্য কর্মসূচীর মধ্যে ছিল কাজী আজিমউদ্দিন কলেজে দুর্নীতিবিরোধী কার্টুনচিত্র প্রদর্শনী, ভিডিও ড্রামা প্রজেকশন, দুর্নীতিবিরোধী গণনাট্য প্রদর্শন, ভ্রাম্যমাণ তথ্য ও পরামর্শ ডেস্ক এবং তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক প্রচারণা৷





গাজিপুর এর আরও খবর

গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত
জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ
গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)