শিরোনাম:
●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল ●   বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে ●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ
রাঙামাটি, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৩ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » প্রকৃতি ও পরিবেশ » সুরমা নদীর ভাঙ্গনে লক্ষীবাউর বাজার ও মসজিদ নদীগর্ভে
প্রথম পাতা » প্রকৃতি ও পরিবেশ » সুরমা নদীর ভাঙ্গনে লক্ষীবাউর বাজার ও মসজিদ নদীগর্ভে
সোমবার ● ৩ অক্টোবর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সুরমা নদীর ভাঙ্গনে লক্ষীবাউর বাজার ও মসজিদ নদীগর্ভে

---সিলেট জেলা প্রতিনিধি : (১৮ আশ্বিন ১৪২৩ বাংলা: বাংলাদেশ সময় বিকাল ৩.১২মিঃ)সিলেটে সুরমা নদীর অব্যাহত ভাঙ্গনে কখনও প্রাথমিক বিদ্যালয়, কখনো মসজিদ, কখনো বাসাবাড়ী বা বাজার নদী গর্ভে বিলীন বা অস্তিত্ব সঙ্কট । এবার সুরমার গ্রাসে নদীর মারাত্মক ভাঙনের মুখে পড়েছে ছাতক-দোয়ারাবাজার সড়ক। সুরমার অব্যাহত ভাঙনে সড়কটির প্রায় দেড় কলোমিটার সড়ক পড়েছে হুমকির মুখে। সড়কটির পুরো অংশই সুরমা নদীর কূল ঘেঁষা হওয়ায় আরো কয়েকটি অংশে ভাঙন ধরেছে। ভাঙন রোধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে সড়কটি নদীগর্ভে বিলীন হওয়ার আশংকা রয়েছে। অব্যাহত নদীভাঙনের ফলে যেকোনো মুহূর্তে সিলেটের দোয়ারাবাজারের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবার আশঙ্কাও করছেন স্থানীয়রা। ফলে সড়ক যোগাযোগ ক্ষেত্রে চরম দুর্ভোগ পোহাতে হবে সুরমার উত্তর পারে বসবাসরত ছাতক ও দোয়ারাবাজার উপজেলার কয়েকটি ইউনিয়নের মানুষকে। ইতি মধ্যেই একটি মসজিদ, ১০-১২টি দোকান ও শতাধিক একর ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। নদীভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে দ্রুত পদক্ষেপ নেয়ার জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী। গত বছরের দু’দফা বন্যায় সড়কটির মারাত্মক ক্ষতি হয়েছিল।

উল্লেখ্য, নব্বই দশকের শেষের দিকে সুরমা নদীর উত্তর পার নোয়ারাই থেকে সুরমার কূল ঘেষে ছাতক-দোয়ারা সড়ক যোগাযোগ স্থাপিত হয়। সুরমার কূল ঘেঁষা এ সড়কটি নদীভাঙনের মুখে পড়ে সুবিধাভোগী মানুষের মধ্যে চরম হতাশা সৃষ্টি করে যাচ্ছে বারবার। প্রথমবারের মতো পাকা সড়কটি নদীগর্ভে বিলীন হলে তৎকালীন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক প্রশস্তকরণসহ দ্বিতীয় দফা সড়ক নির্মাণের মাধ্যমে ছাতক-দোয়ারার যোগাযোগ অব্যাহত রাখেন। ইতিমধ্যে সুরমা নদীর ভাঙনে দু’বার পাকা সড়ক নদীগর্ভে বিলীন হয়ে গেছে। সঙ্গে দোকানপাট ও বহু ফসলি জমিও গেছে সুরমার পেটে। সড়ক ও জনপথ বিভাগের এ সড়কটির লক্ষীবাউর এলাকার প্রায় দেড় কিলোমিটার পাকা সড়ক আবারো পড়েছে মারাত্মক ভাঙনের মুখে। লক্ষীবাউর বাজার জামে মসজিদ ও বাজারের বেশ কয়েকটি দোকান বহু আগেই ভাঙনের মুখে পড়ে বিলীন হয়ে গেছে। সড়কের পাশাপাশি লক্ষীবাউর বাজারটি আবারো নদীভাঙনের হুমকির মুখে পড়েছে। লক্ষীবাউর গ্রামের সাইদ আলী ও আব্দুল বারী জানান, সুরমার ভাঙনে ফসলি জমি, দোকানপাট হারিয়ে তাদের মতো অনেকেই এখন প্রায় নিঃস্ব হয়ে পড়েছেন। নদীভাঙন রোধ করা না গেলে এলাকার ফসলি জমি এক সময় সুরমায় গ্রাস করে ফেলবে। স্থানীয় মনির উদ্দিন মেম্বার জানান, সুরমার অব্যাহত ভাঙনে এ অঞ্চলের মানুষেকে নিঃস্ব করে ফেলছে। দু’দফা পাকা সড়কসহ ফসলি জমি সুরমা নদীতে বিলীন হয়ে গেছে। ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করে তৃতীয়বারের মতো নির্মিত সড়কটিও মারাত্মক ভাঙনের মুখে পড়েছে। লক্ষীবাউর বাজারের মসজিদটি ইতিমধ্যে নদীগর্ভে চলে গেছে। নতুনভাবে নির্মিত মসজিদটিও পড়েছে হুমকির মুখে। দ্রুত ব্যবস্থা না নিলে মসজিদসহ লক্ষীবাউর বাজার নদীভাঙনের কবল থেকে রক্ষা করা সম্ভব হবে না। ছাতক সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী সজীব আহমদ জানান, বর্ষা মৌসুমে নদীভাঙনের সচিত্র প্রতিবেদন ও সুপারিশ সড়ক ও জনপথ অধিদপ্তরে প্রেরণ করা হয়েছে। বর্তমানে ১২ ফুট এ সড়কটি ১৮ ফুট প্রশস্ত করে টেন্ডার আহ্বান করা হয়েছে। ছাতক-দোয়ারাবাজার সড়কে ৪টি ঝুঁকিপূর্ণ ব্রিজের (আরসিসি) কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। বর্ষা শেষে সড়কের কাজ শুরু হবে।





প্রকৃতি ও পরিবেশ এর আরও খবর

নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ ছোট হরিণায় বন্যাদুর্গতদের মাঝে ১২ বিজিবির ত্রাণ বিতরণ
৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপনের অংশ হিসাবে রাঙামাটি সড়ক বিভাগের বৃক্ষরোপন কর্মসূচির উদ্ধোধন
দখল দূষণে ঈশ্বরগঞ্জ কাঁচামাটিয়া নদী এখন অস্তিত্ব সংকটে দখল দূষণে ঈশ্বরগঞ্জ কাঁচামাটিয়া নদী এখন অস্তিত্ব সংকটে
তামাক চাষের জন্য বন ও পাহাড় উজাড় করা হচ্ছে তামাক চাষের জন্য বন ও পাহাড় উজাড় করা হচ্ছে
শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে নিষিদ্ধ পলিথিন জব্দের জরিমানা আদায় : দেশব্যাপী অভিযান শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে নিষিদ্ধ পলিথিন জব্দের জরিমানা আদায় : দেশব্যাপী অভিযান
ভালো কাজের স্বীকৃতি পেলেন রাঙামাটি সওজ এর নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা ভালো কাজের স্বীকৃতি পেলেন রাঙামাটি সওজ এর নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা
ঈশ্বরগঞ্জে ঝড়ে ঘরবাড়ি লণ্ডভণ্ড ব্যাপক ক্ষয়ক্ষতি ঈশ্বরগঞ্জে ঝড়ে ঘরবাড়ি লণ্ডভণ্ড ব্যাপক ক্ষয়ক্ষতি

আর্কাইভ