শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা ●   পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় তিন নতুন কমিটি স্বাগত জানিয়ে বান্দরবানে পিসিএনপির সংবাদ সম্মেলন ●   পাহাড়ের শান্তিতে বিএনপি সরকারের বড় উদ্যোগ : প্রধানমন্ত্রীকে পিসিএনপির অভিনন্দন ●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল
রাঙামাটি, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ৪ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » জনদুর্ভোগ » নবীগঞ্জে একটি সেতুর অভাবে ভোগান্তিতে ১০ গ্রাম
প্রথম পাতা » জনদুর্ভোগ » নবীগঞ্জে একটি সেতুর অভাবে ভোগান্তিতে ১০ গ্রাম
মঙ্গলবার ● ৪ অক্টোবর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নবীগঞ্জে একটি সেতুর অভাবে ভোগান্তিতে ১০ গ্রাম

---

নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধি :: একটি সেতুর অভাবে নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের লহরজপুর, খলিলপুর, সৈয়দাবাদসহ ১০টি গ্রামের লোকজনকে অন্তহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে৷ অথচ প্রতিবারই প্রার্থীরা সেতু নির্মাণের প্রতিশ্রুত দিয়ে নির্বাচনী বৈতরণী পার হন৷ নির্বাচিত হওয়ার পর সেই প্রতিশ্রুতি আর মনে থাকে না৷ যুগ যুগ ধরে এভাবেই চলছে৷ সেতুর অভাবে ওই গ্রামগুলোর প্রায় ১৫ হাজার মানুষকে বাঁশের সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে৷ বিশেষ করে শিশু, নারী ও বৃদ্ধদের দুর্ভোগ পোহাতে হচ্ছে সবচেয়ে বেশি৷ ভয়ে অনেক শিক্ষার্থী নিয়মিত স্কুল-কলেজেও যাতায়াত করে না৷ এছাড়া রোগী নিয়ে হাসপাতালে যেতে স্বজনদের কষ্ট তো আছেই৷ লহরজপুর গ্রামের বাসিন্দা বৃদ্ধ সাবু মিয়া জানান, এ সাঁকো দিয়ে প্রায় ১০টি গ্রামের অন্তত ১৫ হাজার মানুষ নিয়মিত যাতায়াত করেন৷ অত্যন্ত ঝুঁকি নিয়ে সবাইকে যাতায়াত করতে হয়৷ কখন যে এটি ভেঙে পড়ে৷ ভয়ও হয়৷ সব সময়ই এমপি, চেয়ারম্যান, মেম্বার নির্বাচন এলে এখানে সেতু করে দেয়ার প্রতিশ্রুতি দেন৷ কিন্তু কাজের কাজ কিছুই হয় না৷ তিনি আক্ষেপ করে বলেন, আমাদের দুঃখ কেউ দেখে না৷ স্কুলছাত্র শিবলু জানায়, সাঁকোর অবস্থা নড়বড়ে৷ তাই ভয়ে বই নিয়ে স্কুলে যেতে মন চায় না৷ কৃষক ময়না মিয়া বলেন, এখানকার উত্‍পাদিত ধান, শাক, সবজি কোনো কিছুই বাজারে নিয়ে যেতে পারি না একটি সেতুর অভাবে৷

সরেজমিন ঘুরে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, কুশিয়ারা নদীর একটি শাখা ‘শাখা বরাক’ নদী৷ এটি নবীগঞ্জ, বাহুবল, হবিগঞ্জ সদর ও বানিয়াচং উপজেলার হাওর দিয়ে বয়ে গেছে৷ এ নদীটি যেমন হাওরবাসীর সুখের সাথী তেমনি এ নদীর কারণে দুঃখেরও অন্ত নেই৷ এ নদীর বেশির ভাগ অংশই পড়েছে নবীগঞ্জ ও বানিয়াচং উপজেলায়৷ যদিও বানিয়াচংবাসীর যাতায়াতে এ নদীর তেমন কোনো প্রভাব পড়েনি৷ কিন্তু নবীগঞ্জের বিভিন্ন গ্রামকে নানাভাবে ঘিরে রেখেছে এ নদী৷ তেমনি ওই উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নবাসীরও সুখ-দুঃখেরও সাথী হয়ে আছে এ নদীটি৷ নদীর পূর্বপাড় দিয়ে রয়েছে হবিগঞ্জ-নবীগঞ্জ সড়ক৷ আর পশ্চিমে রয়েছে লহরজপুর, খলিলপুর, সৈয়দাবাদসহ অন্তত ১০টি গ্রাম৷ গ্রামগুলোর বাসিন্দাদের শাখা বরাক নদী পেরিয়েই জেলা ও উপজেলা সদরে যাতায়াত করতে হয়৷ শিক্ষার্থীদেরও প্রাইমারি স্কুল, হাইস্কুল, মাদ্রাসা ও কলেজে যেতে হয়৷ তাই যাতায়াতের জন্য এ এলাকার বাসিন্দারা নদীর ওপর বাঁশ-কাঠ দিয়ে নির্মাণ করেছেন একটি সাঁকো৷ অন্যথায় তাদের হাওরের দীর্ঘ পথ পাড়ি দিয়ে শ্রীমতপুর গ্রামে নির্মিত পাকা সেতু দিয়ে পারাপার হতে হয়৷ এদিকে গ্রামের পাশেই রয়েছে জেলার বৃহত্‍ হাওর ঘুঙ্গিয়াজুরী৷ নদীতে সেতু না থাকায় ওই হাওরে উত্‍পাদিত ধান নৌকা দিয়ে বহন করতে হয়৷ এতে সময়, শ্রমিকের মজুরি ও দুর্ভোগ বাড়ছে৷ তাই জনগণের দুঃখ দুর্দশা লাগবে সেখানে একটি পাকা সেতু নির্মাণ জরুরি বলে মনে করেন স্থানীয়রা৷





জনদুর্ভোগ এর আরও খবর

নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে নবীগঞ্জে রসুলগঞ্জ-বাউসা গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা : জনদুর্ভোগ চরমে
দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে
রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা রাস্তা বিলীন, চরম দুর্ভোগে বালিহাটা কমিউনিটি ক্লিনিকের সেবাগ্রহীতারা
ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ
পার্বতীপুরে ড্রেন বন্ধের কাবণে ৫০ পরিবারের জনদুর্ভোগ পার্বতীপুরে ড্রেন বন্ধের কাবণে ৫০ পরিবারের জনদুর্ভোগ
রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ  ফাঁদ ! রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ ফাঁদ !
আত্রাইয়ে সড়কে দুরবস্থা : স্থানীয়দের ক্ষোভ আত্রাইয়ে সড়কে দুরবস্থা : স্থানীয়দের ক্ষোভ
জেনারেল হাসপাতাল সংলগ্ন রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ জেনারেল হাসপাতাল সংলগ্ন রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ
কুষ্টিয়ার ভেঙ্গে দিয়ে লাপাত্তা ঠিকাদারী প্রতিষ্ঠান : লাখো মানুষের দুর্ভোগ কুষ্টিয়ার ভেঙ্গে দিয়ে লাপাত্তা ঠিকাদারী প্রতিষ্ঠান : লাখো মানুষের দুর্ভোগ
আত্রাইয়ে নির্মাণাধীন ব্রিজের বিকল্প রাস্তা ডুবে যাওয়ায় জনদুর্ভোগ চরমে আত্রাইয়ে নির্মাণাধীন ব্রিজের বিকল্প রাস্তা ডুবে যাওয়ায় জনদুর্ভোগ চরমে

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)