শুক্রবার ● ৭ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে মোটরসাইকেল গ্যারেজে আগুন
গাজীপুরে মোটরসাইকেল গ্যারেজে আগুন
গাজীপুর জেলা প্রতিনিধি :: (২১ আশ্বিন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বিকাল ৫.৪৮মি.) গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ী আমবাগ এলাকায় মোটরসাইকেল গ্যারেজ অগি্নকাণ্ডের ঘটনা ঘটেছে৷
৬ অক্টোবর বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে৷
জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়ার স্টেশন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বিষয়টি জানিয়েছেন৷
তিনি বলেন, বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে আমবাগ তেতুলতলা মোড় এলাকায় চেয়ারম্যান মার্কেটের প্রথমে জাহিদ হোসেনের মোটরসাইকেল গ্যারেজে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে৷ একপর্যায়ে আগুন পাশের মো. শহিদের ওয়ার্কসপে ছড়িয়ে পড়ে৷ এসময় স্থানীয়রা আগুন নেভাতে চেষ্টা করে ও ফায়ার সার্ভিসে খবর দেয়৷ পরে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় একঘন্টা চালিয়ে আগুন নেভায়৷
আগুনে ওই গ্যারেজে থাকা দু’টি মোটরসাইকেল ও অন্যান্য মালামাল পুড়ে গেছে৷ হতাহতের কোনো খবর পাওয়া যায়নি৷ তবে ক্ষতির পরিমাণ জানা যায়নি৷





গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত
জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ
গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন