শিরোনাম:
●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
রাঙামাটি, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৮ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে ৩২৭টি মণ্ডপে শারদীয় দুর্গোত্‍সব
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে ৩২৭টি মণ্ডপে শারদীয় দুর্গোত্‍সব
শনিবার ● ৮ অক্টোবর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গাজীপুরে ৩২৭টি মণ্ডপে শারদীয় দুর্গোত্‍সব

---মুহাম্মদ আতিকুর রহমান (আতিক), গাজীপুর জেলা প্রতিনিধি ::( ২৩ আশ্বিন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বেলা ১২.৩৭মি.) গাজীপুরে বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উত্‍সব শারদীয় দুর্গোত্‍সবের পুণ্যলগ্ন, শুভ মহালয়া ৭ অক্টোবর শুক্রবার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে ৫দিনের শারদীয় দুর্গোত্‍সব শুরু হয়েছে৷ ৫দিনব্যাপী মণ্ডপে চলবে পূজার্চনা, ভক্তিমূলক সঙ্গীতানুষ্ঠান, মহাপ্রসাদ বিতরণ, সন্ধ্যায় আরতি প্রতিযোগিতা৷

দেবীদুর্গাকে ভক্তি ভরে বরণ করে নেন গাজীপুর জেলার হিন্দু নরনারী৷ মন্দিরের পাশাপাশি হিন্দু ধর্মাবলম্বীদের ঘরে ঘরে চলছে উত্‍সবের আমেজ৷ ঢাকের বোল, কাঁসার ঘন্টা, শাঁখের ধ্বনীতে শুক্রবার থেকে মুখর হয়ে উঠছে পূজামণ্ডপ৷

৭ অক্টোবর শুক্রবার মহাষষ্ঠী, ৮ অক্টোবর শনিবার মহাসপ্তমী, ৯ অক্টোবর রবিবার মহাষ্টমী ও কুমারী পূজা, ১০ অক্টোবর সোমবার মহানবমী ও ১১ অক্টোবর মঙ্গলবার বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উত্‍সব শারদীয় দুর্গাপূজা সমাপ্ত হবে৷

হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস মতে, মহাশক্তি মহামায়া দুর্গতিনাশিনী দুর্গা এবার কৈলাস থেকে বাবার বাড়ি বসুন্ধরায় আসেন ঘোড়ায় চড়ে৷ সঙ্গে নিয়ে আসেন গণেশ, কার্ত্তিক, লক্ষ্মী আর সরস্বতীকে৷ আর ফিরবেন ঘোড়ায় চড়ে৷ যার ফলে প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা৷ তারপরও দুঃখ-দারিদ্র্য থেকে মুক্ত করে ধরিত্রীকে রক্ষা করবেন মা দুর্গা৷

এ বছর গাজীপুর জেলার ৩২৭টি মন্ডপে প্রতিমা তৈরীর কাজ শেষ হয়েছে৷ হিন্দু সমপ্রদায়ের বৃহত্তম ধর্মীয় উত্‍সব শারদীয় দুর্গাপূজা উত্‍যাপন হচ্ছে৷ পূজা উপলক্ষে জেলার মণ্ডপগুলোকে বর্ণিল সাজে সাজানো হয়েছে৷ তোরণ নির্মাণ, রঙ-বেরঙের ব্যানার, ফেস্টুন আর আলোকসজ্জায় দৃষ্টি কাড়ছে ভক্তদের ৷

গাজীপুর জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী মণিন্দ্র চন্দ্র মন্ডল জানান, এবার গাজীপুর সদর উপজেলার (গাজীপুর সিটি করপোরেশনসহ) ৯১টি মণ্ডপে, কালিয়াকৈর উপজেলায় ৯৫টি মণ্ডপে, কালীগঞ্জ উপজেলায় ৩৪টি মণ্ডপে, কাপাসিয়া উপজেলায় ৬১টি মণ্ডপে এবং শ্রীপুর উপজেলার ৪৬টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে৷

তিনি আরো জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি মণ্ডপে পাঁচ’শ কেজি করে চাউল সরকারি সহয়তা দেয়া হয়েছে৷

জেলা শহরের কৃপাময়ী কালী মন্দির পূজা উত্‍যাপন কমিটির সাধারন সম্পাদক সনজিত্‍ কুমার মলি্লক জানান, আজ শুক্রবার থেকেই পূজা শুরু তবে আমাদের মুল উত্‍সব শুরু হবে আগামী শনিবার থেকে৷

গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ সাংবাদিকদের জানান, দুর্গাপূজা উপলক্ষে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে৷ প্রতিটি মণ্ডপে পুলিশ, আনসার সদস্য মোতায়েন রয়েছে৷ এ ছাড়াও সাদা পোশাকে পুলিশ এবং পুলিশের মোবাইল টিম কাজ করছে৷





গাজিপুর এর আরও খবর

গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে  বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)