শিরোনাম:
●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প
রাঙামাটি, বুধবার, ১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১১ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » মিয়ানমারের সীমান্ত চৌকিতে সন্ত্রাসী হামলা : ১৭ জন নিহত
প্রথম পাতা » অপরাধ » মিয়ানমারের সীমান্ত চৌকিতে সন্ত্রাসী হামলা : ১৭ জন নিহত
মঙ্গলবার ● ১১ অক্টোবর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিয়ানমারের সীমান্ত চৌকিতে সন্ত্রাসী হামলা : ১৭ জন নিহত

---

টেকনাফ প্রতিনিধি :: (২৬ আশ্বিন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় দুপুর ২.১৪মি) বাংলাদেশের সীমান্তবর্তী মিয়ানমারের মংডু এলাকার ট্যানাইসুট, কাউয়ারবিল ও নাকফুরায় তিনটি বিজিপি মিয়ানমারের সীমান্ত চৌকিতে সন্ত্রাসী হামলায় ৯বিজিবি সদস্য ও ৮ সন্ত্রাসীসহ ১৭ জন নিহত, ক্যাম্পের অস্ত্র লুট ও পুলিশ সদস্য নিহতের ঘটনায় বাংলাদেশ-মিয়ানমার নৌ চলাচল ট্রানজিট বন্ধ রয়েছে। সীমান্ত এলাকায় বিজিবি’র টহল জোরদার করা হয়েছে। এতে করে মিয়ানমারের ঘটনায় টেকনাফ সীমান্ত এলাকায় তেমন কোন প্রভাব পড়েনি।

মিয়ানমারের আরাকান রাজ্যের বাংলাদেশ-মিয়ানমার বর্ডার সংলগ্ন মংডু ও রাথেডং শহরের বর্ডার গার্ড পুলিশের(বিজিপি) তিনটি পোস্টে হামলার ঘটনায় পুলিশ ২ সন্দেহভাজন বাঙালীকে আটক করেছে।

রবিবার রাত ১ দেড়টা থেকে সাড়ে ৪ টায় সংঘটিত এই হামলায় মিয়ানমার পুলিশের ৯ সদস্য ও ৮ হামলাকারী নিহত হয়েছে, ৫ বিজিপি সদস্য আহত এবং ২ হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে।

প্রায় ২৫০ হামলাকারী এ হামলায় অংশ নিয়েছিল। এদের মধ্যে ২৪০ জন হামলাকারী ৬৪ টি আগ্নেয়াস্ত্র ও ১০ হাজার গুলি লুট করে নদী পথে পালিয়ে যায় বলে মিয়ানমারের সরকারী সূত্র স্বীকার করেছে।

আরাকান রাজ্য সরকারের সচিব ইউ টিন মং শোয়ে বলেন, ধৃতরা এ ঘটনায় তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে এবং তিন মাস ধরে স্থানীয়দের সহায়তায় এ হামলার পরিকল্পনা করা হয়েছে।

পুলিশ এ ঘটনায় রোহিঙ্গা ও স্থানীয় মুসলিমদের দায়ী করলেও রাজ্য সরকারের সচিব ইউ টিন মং জানান, হামলাকারী কারা তা এখনো সনাক্ত করা সম্ভব হয়নি। এমনকি রোহিঙ্গাদের জড়িত থাকার ব্যাপারেও নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায় নি।

এ ঘটনায় বাংলাদেশে-মিয়ানমার সীমান্ত গেইট ও শতাধিক স্কুল বন্ধ করে দেয়া হয় এবং স্থানীয়ভাবে কারফিউ জারী করা হয়।

স্থানীয়ভাবে নিরাপত্তা বাহিনীর লং ও শর্ট টহল বাড়ানো হয়েছে এবং মিয়ানমার নৌবাহিনীকে সতর্ক রাখা হয়েছে যাতে কোনো অপরাধী পালিয়ে না যেতে পারে।

এ প্রসঙ্গে টেকনাফ ২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল আবুজার আল জাহিদ মিয়ানমারের ঘটনা প্রসঙ্গে সত্যতা নিশ্চিত করে জানান, মংডুস্থ কাউয়ারবিল বিজিপি সদর দফতর থেকে বিজিব ‘কে অনুরোধ করে জানানোর পর থেকে হামলাকারীরা যাতে বাংলাদেশে অনুপ্রবেশ করতে না পারে সে ব্যাপারে বিজিবি’র সহায়তা কামনা করা হয়েছে।

তাদের অনুরোধের প্রেক্ষিতে সীমান্ত এলাকায় বিজিবি টহল জোরদার করা হয়েছে। সীমান্ত এলাকায় নজরদারীতে রাখা হয়েছে। সেই সাথে বাংলাদেশ থেকে কোন ট্রানজিট বোট মিয়ানমার যায়নি এবং মিয়ানমার থেকে কোন ট্রানজিট পাস নিয়ে বাংলাদেশে আসেনি।

এছাড়া যে কোন ধরনের অনাকাঙ্খিত ঘটনা এড়াতে নাফ নদীতে জেলেদের মৎস্য শিকারের উপর মৌখিক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলেও জানান তিনি।

টেকনাফ স্থল বন্দরের অভিবাসন কর্মকর্তা (ভারপ্রাপ্ত দায়িত্ব) আনোয়ার হোসেন জানান, রবিবার মিয়ানমার হতে কোন অভিবাসন যাত্রী বাংলাদেশে আসেনি এবং বাংলাদেশ হতে মিয়ানমারে কোন যাত্রী গমন করেনি।

এছাড়া টেকনাফ পৌরসভার চৌধুরী পাড়া ট্রানজিট জেটি দিয়ে প্রতিদিন পারাপার করা উভয় দেশের লোকের একদিনের যাতায়াত বন্ধ ছিল।

টেকনাফ স্থল বন্দর কাস্টমস কর্মকর্তা আব্দুল মন্নান জানান, মিয়ানমারের পন্যবাহী কোন ট্রলার স্থল বন্দরে প্রবেশ করেনি। বাংলাদেশ সীমান্তে পরিস্থিতি স্বভাবিক রয়েছে।

(প্রতিবেদন তৈরীতে সহায়তা : পার্বত্য নিউজ) ।





অপরাধ এর আরও খবর

ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
র‌্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা র‌্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা

আর্কাইভ