শিরোনাম:
●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ ●   আত্রাইয়ে বিচারাধীন জমিতে জবরদখল করে টয়লেট স্থাপনের অভিযোগ ●   বান্দরবানে তেলের দাম বৃদ্ধির প্রভাবে ভ্রমণে বাড়ল খরচ ●   বাসের ধাক্কায় রাউজানের যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ক্যাসিনো সম্রাট রবিন গ্রেফতার ●   সায়েম স্যার সায়েম স্যার স্লোগানে স্লোগানে উত্তাল চুয়েট ●   খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা ●   তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস ●   রাউজানে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ আটক-০১ ●   বড়পুকুরিয়া কয়লা খনি-তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান সড়কের বেহাল দশা ●   চুয়েটে উপাচার্য পরিবর্তনের প্রতিবাদে সর্বাত্মক শাটডাউন ঘোষণা ●   ঈশ্বরগঞ্জে ধর্ষণ মামলার আসামিসহ গ্রেফতার-১২ ●   রাজশাহীর জেলা প্রশাসক হাতে তায়কোয়ানডো প্রতিযোগিতার ট্রফি হস্তান্তর ●   বেসরকারি ব্যবস্থাপনায় চলবে রেলওয়ের ৪টি রুটের যাত্রীবাহী ট্রেন ●   নবীগঞ্জে নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার ●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
রাঙামাটি, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৩ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » জাতীয় » মেয়েদের নিরাপত্তা বাড়লে শিক্ষার উন্নতি হবে : শিক্ষামন্ত্রী
প্রথম পাতা » জাতীয় » মেয়েদের নিরাপত্তা বাড়লে শিক্ষার উন্নতি হবে : শিক্ষামন্ত্রী
বৃহস্পতিবার ● ১৩ অক্টোবর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মেয়েদের নিরাপত্তা বাড়লে শিক্ষার উন্নতি হবে : শিক্ষামন্ত্রী

---সিলেট জেলা প্রতিনিধি :: (২৮ আশ্বিন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় ১০.১২মি.) মেয়েদের যারা উত্যাক্ত করে তারা বদমাশ। বদমাশদের মোকাবেলা করতে হবে। এদের হাত থেকে শিক্ষা প্রতিষ্ঠান গুলোকে বাঁচাতে হবে। বাচাতে হবে শিক্ষা প্রতিষ্ঠান গুলোর ছাত্র ছাত্রীদেরকে।

এ লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং পরিবারের মা-বাবাকে সচেতন হতে হবে। মেয়েদের নিরাপত্তা বাড়াতে পারলে শিক্ষার উন্নতি হবে বলেও তিনি মন্তব্য করেন। সমাবেশে ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে শিক্ষামন্ত্রী দুইদিনের কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচির মধ্যে রয়েছে ১৮ অক্টোবর দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে মানববন্ধন ও ২০ অক্টোবর সভা-সমাবেশ। তিনি বলেন শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রীরা নিরাপদ নয়, খাদিজার উপর হামলার ঘটনা তা প্রমাণ করে। যুব সমাজের অবক্ষয় রোধ ও ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সিলেট শিক্ষাবোর্ড আয়োজিত শিক্ষার উন্নত পরিবেশ, জঙ্গিবাদমুক্ত শিক্ষাঙ্গন শীর্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এ কথাগুলো বলেন।

১৩ অক্টোবর বৃহস্পতিবার নগরীর আমান উল্যাহ কনভেনশন সেন্টারে আয়োজিত সমাবেশে শিক্ষামন্ত্রী আরো বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান গুলোতে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে হবে। শুধু শিক্ষার্থী নয়, জঙ্গিবাদ প্রতিরোধে শিক্ষকদের উপর নজরদারি বাড়াতে হবে। মন্ত্রী বলেন, দেশের ভাবমূর্তি নষ্ট করে দেশের সর্বনাশ করতেই একটি মহল এই জঙ্গিবাদ ছড়ানোর চেষ্টা করছে। সরকার জঙ্গিবাদবিরোধী সব ধরনের কার্যক্রম অব্যাহত রেখেছে। তিনি এ জন্য সামাজিক আন্দোলন গড়ে তুলতে শিক্ষকদের কার্যকর ভুমিকা পালনের আহবান জানান। শিক্ষামন্ত্রী বলেন, ”শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” এই লক্ষ্য সামনে রেখে দেশে শিক্ষা পরিবার সার্বিক শিক্ষার উন্নয়নে কাজ করছে বলে মন্ত্রী উল্লেখ্ করেন। তিনি বলেন, দেশের উন্নয়ন হচ্ছে, দেশ খাদ্যে সয়ং সম্পূর্ণ হচ্ছে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো ৫০ হাজার টন খাদ্য বিদেশে রপ্তানি করা হয়েছে। গরীব-দুখীদের ১০টাকা কেজি দরে চাল দেয়া হচ্ছে। বিএনপি-জামাতকে উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার উন্নয়নে তারা কিছুই করেনি। আওয়ামীলীগ সরকার বিগত ৭ বছরে ব্যাপক উন্নয়ন করেছে। বিদ্যুৎ উৎপাদনে বাংলাদেশ রেকর্ড গড়েছে। বর্তমানে দেশে ১৪ হাজার মেঘাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। মাদ্রাসার উন্নয়নে মাদ্রাসা অধিদপ্তর হয়েছে। একটি আরবী বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছে। বিভাগীয় ও জেলা প্রশাসন এবং আঞ্চলিক শিক্ষা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত সমাবেশে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকমণ্ডলী ও পরিচালনা কমিটি নিয়মিত সচেতনতা মূলক সভা-সমাবেশের আয়োজন করতে বলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ । তাছাড়া প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড বাড়ানোর আহ্বান জানান তিনি। সিলেট শিক্ষাবোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম কিবরিয়া তাপাদারের সভাপতিত্বে আয়োজিত উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা সচিব সোহরাব হোসাইন, অতিরিক্ত সচিব চৌধুরী মুফাদ আহমদ, সিলেটের বিভাগীয় কমিশনার মো. জামাল উদ্দীন আহমেদ, শিক্ষা অধদপ্তরের মহা পরিচালক প্রফেসর ওয়াহিদুজ্জামান, সিলেটের জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন, আরবী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ আহসান উল্লাহ, এসএমপি কমিশনার কামরুল আহসান, সিলেটের পুলিশ সুপার মনিরুজ্জামান। এছাড়াও সিলেট বিভাগের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রিন্সিপালগন উপস্থিত ছিলেন।





জাতীয় এর আরও খবর

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান বিএনপি আন্দোলন-সংগ্রামের শরিকদের সাথে বেঈমানী করেছে : লেবার পার্টির চেয়ারম্যান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সব কার্যক্রম স্থগিত চেয়ে রিট
ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় শক্তিশালী তামাক নিয়ন্ত্রণ আইন জরুরি
প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি প্রার্থীদের দলের প্রত্যয়নপত্র বাধ্যতামূলক : ভোটকেন্দ্র স্থাপনে ডিসি ও এসপিদের নেতৃত্বে জেলা কমিটি বাতিল : ইসি
বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক বিভক্তি বিভাজনের পথে গণঅভ্যুত্থানের অর্জন বিসর্জন দেয়া যাবেনা- সাইফুল হক
পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে  জাতীয় পতাকা হস্তান্তর পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক-কে জাতীয় পতাকা হস্তান্তর
জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব জাতীয় সংসদ নির্বাচনকে অলাভজনক করতে পারলে নির্বাচনে ইদুর দৌড় অনেক খানি বন্ধ করা সম্ভব
স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু স্বাধীতনার ৫৩ বছরে প্রথম বার জাতীয় রাজনীতিতে জায়গা পেলেন দলিত জনগোষ্ঠীর নেতা ভীম্পাল্লী ডেভিড রাজু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)