শিরোনাম:
●   রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ দিন ধরে পানি নেই, রোগীরা ভোগান্তিতে ●   কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি ●   হামে প্রায় পাঁচশো শিশুর মর্মান্তিক মৃত্যুর দায় কাউকে না কাউকে নিতে হবে ●   রাঙামাটিতে সওজ বিভাগের ওয়াল থাকায় প্রাণে রক্ষা পায় ৩৮ জন যাত্রী ●   মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক ●   গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা ●   ঝালকাঠিতে ব্রিজ ভেঙ্গে পাথরবহকারি ট্রাক খালে, যোগাযোগ বিচ্ছিন ●   ব্যক্তির চেয়ে দেশ বড়”- শহীদ জিয়ার এই দর্শন বুকে নিয়েই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে এগিয়ে নিচ্ছেন : ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল ●   বিশ্বশান্তি-শোভা যাত্রা ও জাতীয় বৌদ্ধ মহাসম্মেলনে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান প্রধান অতিথি থাকার সম্মতি জ্ঞাপন করেছেন ●   নতুন প্রজন্মকে বিশ্বমানের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে আধুনিক শিক্ষার বিকল্প নেই : পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান ●   রাঙ্গামাটিতে জামায়াতে ইসলামীর বার্ষিক রুকন সম্মেলন অনুষ্ঠিত ●   প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস ●   এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো ●   মিরসরাইয়ে ৮২ কেজি গাঁজাসহ ট্রাকচালক গ্রেপ্তার ●   চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা ও সংবিধান প্রণেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ●   বিচারকদেরকে মনস্তাত্ত্বিক সংকট থেকে মুক্তি দিতে হবে ●   আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন ●   সড়কের বেহাল দশায় থমকে গেছে চরাঞ্চলের কৃষি : দুর্ভোগে জনজীবন ●   রাঙ্গুনিয়ায় ৫ দোকান ভস্মীভূত : ৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি ●   প্রতিবন্ধীদের শিক্ষার পাশাপাশি দক্ষতা বৃদ্ধি করতে হবে ●   ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা ●   রাঙ্গুনিয়ায় ১৭ মামলার পরোয়ানাভুক্ত যুবলীগ নেতা গ্রেফতার ●   বড়পুকুরিয়া কয়লা,মধ্যপাড়া পাথর খনি ও তাপ বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন করেন : মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ ●   বিনা ধান-২৫ এর প্রচার ও সম্প্রসারণে কৃষক প্রশিক্ষণ কর্মশালা ●   মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের দালাল আখ্যা দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান ●   পেশার মর্যাদা রক্ষায় আত্রাইয়ে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন ●   পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা ●   তামাক করকাঠামো সংস্কারের আহ্বান বিশেষজ্ঞদের ●   ঐতিহ্যবাহী মহেশখালী আদিনাথ মন্দিরের পৌরাণিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে বিস্তারিত আলোচনা
রাঙামাটি, সোমবার, ১৮ মে ২০২৬, ৪ জ্যৈষ্ঠ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৫ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » হতদরিদ্র ৩টি পরিবারের উপর সন্ত্রাসী হামলা
প্রথম পাতা » অপরাধ » হতদরিদ্র ৩টি পরিবারের উপর সন্ত্রাসী হামলা
শনিবার ● ১৫ অক্টোবর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হতদরিদ্র ৩টি পরিবারের উপর সন্ত্রাসী হামলা

---সিলেট জেলা প্রতিনিধি :: (৩০ আশ্বিন ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বেলা ১.০১মি.) সিলেটের গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ি ইউনিয়নের লাউয়েরকুনি মৌজার বলেশ্বর গ্রামে সংঘবদ্ধ চক্র সন্ত্রাসী হামলা চালিয়ে জেলা প্রশাসকের (ডিসির খতিয়ান) ভূমিতে বসবাসরত ভূমিহীন হতদরিদ্র ৩টি পরিবারের লোকজনদের হাত পা বেধে ঘরের ভিতরে অবরুদ্ধ রেখে ঘরবাড়ি ও তাদের রোপায়িত ফলদবৃক্ষসহ প্রায় সহস্রাধিক বিভিন্ন প্রজাতির গাছপালা কেটে মাটিতে মিশিয়ে দিয়েছে। সংঘবদ্ধ চক্রের সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন নারী, শিশুসহ ৩ জন। শুক্রবার স্থানীয় সচেতন লোকেরা আহতদের উদ্ধার করে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। খবর পেয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ দেলওয়ার হোসেন তাৎক্ষনিক ভাবে এস আই মতিউর রহমানসহ পুলিশ সদস্যদের ঘটনাস্থলে পাঠান। স্থানীয় সুত্রে জানাযায়, সরকারি খাস এসব ভূমিতে দীর্ঘদিন থেকে পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছেন ফারুক মিয়া ও সাইদ মিয়া গংরা। এই ভুমির বসবাসরতদের উচ্ছেদ করতে দীর্ঘদিন থেকে স্থানীয় বলেশ্বর গ্রামের মুসা মিয়া, মুসা মিয়ার ছেলে কন্টাই মিয়া, ফয়সল, আঃ করিম, ইসলাম উদ্দীন, ছিফত উল্লাহ, শুকুর, হেলাল, আবুল, বাবুল, আজমত উল্লাহ, মাহমুদ আলীসহ কতিপয় সন্ত্রাসী জোর দখলের চেষ্টা চালিয়ে আসছে। ইতিপুর্বেও তারা এসব ভুমিহীন পরিবারের উপর হামলা, লুটপাট চালিয়েছে বলেও তথ্য রয়েছে।
তারা পুরুষ শুন্য বাড়িতে প্রবেশ করে বাড়িতে থাকা নারী শিশুদের অবরুদ্ধ করে রাখে সন্ত্রাসীরা। বাড়ির কর্তা ফারুক মিয়া আসলে তাকেও হাত-পা বেধে তার মোবাইল ফোন কেড়ে নিয়ে তাকে বেধে ফেলে। পাশের বাড়ির সাইদ হোসেনের ঘরেও আক্রমন করে হামলা কারিরা। সেখানেও নারী, শিশুদের অবরুদ্ধ করে রাখে তারা। এসময় সংঘবদ্ধ সন্ত্রাসীরা ৩টি বাড়ির রোপায়িত গাছ পালা কেটে মাটির সাথে মিশিয়ে দেয়। কড়ই, আম, জাম, কাঠাল, লিচু, নারিকেল, সুপারী, আমড়া, জলপাই, মেহগণি, জাম্বুরা, আতাফল, বড়ই, পেয়রা, বেলজিয়াম ও কলাসহ বিভিন্ন জাতের সহস্রাধিক ফলদ ও কাঠ শ্রেনীর গাছপালা কেটে ফেলে। এসময় তারা বিভিন্ন প্রজাতির গাছপালা লুটে নেয়। একই সাথে বসবাসরতদের পরিবার পরিজনদের নিয়ে দ্রুত অন্যত্র পালিয়ে যাওয়ার হুমকি দিয়ে যায় সন্ত্রাসীরা। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারের পক্ষ থেকে গোয়াইনঘাট থানায় অভিযোগ দায়ের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
এ ব্যাপারে ডৌবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান আরিফ ইকবাল নেহাল জানান ঘটনাস্থলের বিরোধপূর্ণ ভূমিটি বলেশ্বর গ্রামের এলাকাবাসির উদ্যোগে ঘোড়াইল নামে একটি বাজার ছিলো। কালের বিবর্তনে সেই বাজারটি হারিয়ে যায়। এরই সুবাধে বসবাসকারীরা সে স্থানে ঘরবাড়ি নির্মান করে বসবাস শুরু করে। বর্তমানে ওই স্থানে এলাকাবাসি পুনরায় বাজার প্রতিষ্ঠার উদ্যোগ নেন এবং বসবাস কারিদের অন্যত্র সরে যাওয়ার জন্য তাদের আত্মীয় স্বজনদের দায়িত্ব দেন। এব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ দেলওয়ার হোসেন জানান বিষয়টি অবহিত হয়ে তাৎক্ষনিক ফোর্স পাঠিয়েছি। এ ব্যাপারে অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)