বৃহস্পতিবার ● ২০ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » ঝিনাইদহের শিক্ষার্থীর লিপুর লাশ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে
ঝিনাইদহের শিক্ষার্থীর লিপুর লাশ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে
ঝিনাইদহ প্রতিনিধি :: (৫ কার্তিক ১৪২৩ বাঙলা: বাংলাদেশসময় সন্ধ্যা ৬.১৬মি.) ঝিনাইদহের ছাত্রের লাশ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবাব আবদুল লতিফ হল থেকে উদ্ধার করেছে পুলিশ ৷ ২০ অক্টোবর বৃহষ্পতিবার সকালে লিপুর লাশ উদ্ধার হয়।
রাজশাহী মহানগর পুলিশের উপ-কমিশনার (পূর্ব) আমীর জাফর বলেন, “প্রাথমিকভাবে সবকিছু দেখে মনে হচ্ছে, তাকে খুন করা হয়েছে৷”
ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু থানার মকিমপুর গ্রামে সরেজমিনে গিয়ে শিক্ষার্থী লিপুর মায়ের কাছ থেকে জানা যায়, মোতালেব হোসেন লিপু নামের ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় বষের্র ছাত্র ছিলেন৷ তিনি ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু থানার মকিমপুর গ্রামের বদর উদ্দিনের ছেলে৷
লিপু হলের দোতলায় ২৫৩ নম্বর কক্ষে থাকতেন৷ ২০ অক্টোবর বৃহস্পতিবার সকালে হলের নিচতলায় ডাইনিংয়ের পাশে নর্দমায় তার লাশ পাওয়া যায় বলে মতিহার থানার ওসি হুমায়ুন কবির জানান৷
উপ-কমিশনার আমীর বলেন, “ওর মাথায় বড় ধরনের আঘাতের চিহ্ন রয়েছে৷ ময়নাতদন্ত করলে মৃত্যু্র কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে৷”
হল ডাইনিংয়ের কর্মচারী রিনা জানান, ড্রেইনে পড়ে থাকা লাশের গায়ে কোনো পোশাক ছিল না৷
লতিফ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক বিপুল কুমার বিশ্বাস বলেন, হলের কর্মচারীরা সকালে নর্দমায় লাশ পড়ে থাকতে দেখে তাকে খবর দেন৷ পরে তিনি পুলিশকে জানালে তারা এসে লাশ নিয়ে যায়৷
লিপুর রুমমেট রাজিবুল ইসলাম রাজিব বলেন, লিপু কোনো রাজনৈতিক সংগঠনে জড়িত ছিলেন না৷ রাত ১২টার দিকে ও ঘুমানোর জন্য রুমে আসে৷ আমিও তখন শুয়ে পড়েছি৷ গভীর রাতে একবার দরজা খোলার শব্দ পেয়েছিলাম৷ কিন্তু খেয়াল করিনি৷ ”
রাজিব আরো জানান, লিপু প্রতিদিন সকালে ব্যায়াম করতে বের হতেন৷ কিন্তু যখন তার লাশ পাওয়া গেল, তখন গায়ে কোনো কাপড় ছিল না৷
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র সত্য সরকার জানান, লিপু বাড়ি থেকে ঘুরে এসে বুধবার হলে ফিরেছিলেন৷ রাত ৮টার দিকে তাদের দেখা হলে সামনের ইয়ার ফাইনাল পরীক্ষা নিয়ে তাদের মধ্যে কথাও হয়েছিল৷ তবে সে সময় অস্বাভাবিক কিছু তার চোখে পড়েনি৷
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মজিবুল হক আজাদ খান বলেন, “পুলিশ বিষয়টি তদনত্ম করে দেখছে৷ আমরাও দেখছি৷ ময়নাতদনত্মের পর লিপুর মৃত্যুর কারণ স্পষ্ট হবে৷”





ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
র্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা