বৃহস্পতিবার ● ২০ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » শৈলকুপায় মুক্তিযোদ্ধাকে কুপিয়ে জখম মামলায় আ’লীগ-যুবলীগের প্রভাবশালীরা
শৈলকুপায় মুক্তিযোদ্ধাকে কুপিয়ে জখম মামলায় আ’লীগ-যুবলীগের প্রভাবশালীরা
ঝিনাইদহ প্রতিনিধি :: (৫ কার্তিক ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.২৫মি.) ঝিনাইদহের শৈলকুপায় মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের প্রবিণ নেতা মুক্তার হোসেন মৃধা ও তার ছেলে মোরশেদ মৃধাকে কুপিয়ে জখম করার ঘটনায় সরকারী দলের প্রভাবশালী নেতাদের নামে মামলা রেকর্ড হয়েছে৷ এ নিয়ে বিপাকে পড়েছে শৈলকুপার পুলিশ৷
প্রভাবশালী নেতাদের মধ্যে রয়েছে জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী আব্দুল হাইয়ের পিএস আব্দুল হাকিম, শৈলকুপা উপজেলার ভাইস চেয়ারম্যান যুবলীগ সভাপতি শামিম হোসেন মোলস্না, যুবলীগের সেক্রেটারি শামিম জোয়ারদার, ছাত্রীগের সভাপতি শাওন শিকদার, সেচ্ছাসেবকলীগের সভাপতি কর্ণেলসহ ১০ জন৷
এই মামলায় বুধবার পর্যন্ত শৈলকুপা উপজেলার ভাইস চেয়ারম্যান শামিম হোসেন মোলস্নার বডিগার্ড আশরাফুল নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ৷ প্রভাবশালী নেতারা আসামী হওয়ায় পুলিশ সতর্কতার সাথে পরিস্থিতি পর্যবেক্ষন করছে৷
মামলার বাদী এড মাহমুদুল হাসান সুমন মৃধা অভিযোগ করেন, আসামীরা শৈলকুপা শহরেই ঘুরছে, কিন্তু পুলিশ ধরছে না৷ তিনি বলেন, শৈলকুপায় কোন টেন্ডার হয়না৷ গত ৭ বছর মামলার আসামীরা টেন্ডারবাজীর মাধ্যমে সব কাজ ভাগবাটোয়ারা করছেন৷
এলজিইডি, শিক্ষা প্রকৌশল, গনপুর্ত, পানি উন্নয়ন বোডের্র কাগজ দেখলেই আমার অভিযোগের সত্যতা মিলবে৷ আমি মিথ্যা বলি না৷
সুমন আরো জানান, আমার বাবা ও ভাই টেন্ডার ড্রপ করায় আসামীরা তাদের নির্মম ভাবে কুপিয়ে হাত পা ভেঙ্গে দিয়েছে৷ অথচ আমার বাবা আওয়ামীলীগের প্রবিন নেতা ও মুক্তিযোদ্ধা৷ বৃদ্ধ মানুষটিকে যুবলীগ ও ছাত্রলীগের নেতারা প্রকাশ্যে কোপালো, যার সিসিটিভির ফুটেজ পুলিশের কাছে আছে৷
মামলার প্রধান আসামী টেন্ডারবাজীর সাথে যুক্ত৷ আর বাকীরা চাঁদাবাজী ও সন্ত্রাসের মাধ্যমে শৈলকুপায় ত্রাসের রাজত্ব কায়েম করে যাচ্ছে৷ এদের কারণে শৈলকুপায় আওয়ামীলীগের ভরাডুবি হবে বলে সুমন দাবী করেন৷
এদিকে শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে৷ ইতিমধ্যে একজনকে গ্রেফতারা করা হয়েছে৷ আসামী প্রভাবশালী হলেও কোন পক্ষপাতিত্ব বা রাজনৈতিক চাপ নেই বলেও ওসি দাবী করেন৷





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)