সোমবার ● ২৪ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » কালের আবর্তে হারিয়ে যাচ্ছে গ্রাম-বাংলার ঐতিহ্য হুক্কা
কালের আবর্তে হারিয়ে যাচ্ছে গ্রাম-বাংলার ঐতিহ্য হুক্কা
উত্তম কমুার পাল হিমেল, নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে :: এক সময়ের জনপ্রিয় লক্ষ লক্ষ গ্রামের মানুষের ধুমপানের মাধ্যম হুক্কা খাওয়া প্রচলন কালের আবর্তনে দিন দিন হারিয়ে যাচ্ছে৷আজ থেকে প্রায় তিন/চার দশক আগেও আবহমান আংলার গ্রাম-গঞ্জের ধুমপায়ীরা হুক্কার মাধ্যমে তামাক পানের নেশায় অভ্যস্থ ছিল৷উফতি বয়সের যুবক থেকে শুরু করে বয়স্ক,বিত্তবান,ধনী ও দরিদ্র অনেকের বাড়ীতেই হুক্কার প্রচলন ছিল৷
গ্রামের বৈঠকখানা গুলোতে পালক্রমে হুক্কা টানতো বিভিন্ন বয়সের পুরুষরা৷ বিত্তবানদের বাড়ীতে ছিল নলের হুক্কা৷ চেয়ারে গা এলিয়ে আয়েশী ভঙ্গিতে গৃহকর্তা নলের পাইপ মুখে দিয়ে যখন জমিদারী ভঙ্গিমায় হুক্কায় টান দিত তখন এ দৃশ্য পানে অপলক চোখে চেয়ে থাকতো বৈঠকখানায় আগত মানুষরা৷ তামাক পাতা টুকরো টুকরো করে কেটে এনে এতে চিটাগুড় মিশ্রিত করে হুক্কার প্রধান উপাদান তামুক৷ আর এতে আগুন ধরিয়ে দিয়ে নিঃসরিত ধোয়া হুক্কার তলনীর পানিতে ডুবিয়ে “কুড়ুত কুড়ুত” শব্দ বের হয়ে আসতো৷ এক প্রকার ঘ্রান বের হতো তা থেকে৷ প্রতিবন্ধকতার কারনে এ দৃশ্য দেখা সম্ভব না হলে হুক্কার শব্দে দুর থেকেও বোঝা যেত আশেপাশে কেউ হুক্কা টানছে৷ এখন বর্তমান সময়ে আর সেই চিরাচরিত পরিচিত দৃশ্যটি খুব একটা দেখা যায় না বললেই চলে৷ কালের আবর্তে হারিয়ে গেছে সেই ঐতিহ্যের অনেকটাই৷ বর্তমান প্রজন্মের অনেকেই হুক্কা খাবে দুরে থাকুক দেখেইনি৷ হুক্কার স্থান দখল করে নিয়েছে বিড়ি,সিগারেট,হুস্কি,হেরাইন,গাজাসহ অন্যান্য মাদকদ্রব্য৷ যার মধ্যে ক্ষতিকর নিকোটিন রয়েছে শতকরা৷ তার পরেও এগুলোর নেশায় নতুন করে আসক্ত হয়ে পড়ছে লক্ষ লক্ষ উঠতি বয়সের যুবক৷ যাদের নিয়ে দেশের সকল অবিভাবক মহল থাকেন সব সময় উদ্বিগ্ন৷





বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ