শিরোনাম:
●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি
রাঙামাটি, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৫ অক্টোবর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » বরগুনায় সওজ এর উপ-সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ
প্রথম পাতা » অপরাধ » বরগুনায় সওজ এর উপ-সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ
মঙ্গলবার ● ২৫ অক্টোবর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বরগুনায় সওজ এর উপ-সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ

---

বরগুনা প্রতিনিধি ::(১০ কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১১.৪১মি.) বরগুনা সড়ক ও জনপথ বিভাগের উপ-সহকারি প্রকৌশলী মো. মনিরুল ইসলামের বিরুদ্ধে ৪০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে।

অর্থ আত্মসাতের অভিযোগ এনে বরগুনার বড়ইতলা-বাইনচটকি ফেরিঘাটের ইজারাদার মো. ফয়সাল আহমেদ সড়ক বিভাগসহ জেলা প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করেছেন। বরগুনা জেলা প্রশাসক ড. মহাম্মদ বশিরুল আলম অভিযোগটির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইতোমধ্যেই দুর্ণীতি দমন কমিশন ও সড়ক বিভাগের কাছে প্রেরণ করেছেন। সড়ক ও জনপদ বিভাগ বিষয়টি নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করেছে।
এদিকে বিভিন্ন প্রতিষ্ঠানের নামে বেনামে মনিরুল ইসলামের কোটি কোটি টাকার সম্পত্তির খোঁজ পাওয়া গেছে।

মো. ফয়সাল আহমেদ এর অভিযোগে জানা গেছে, বড়ইতলা-বাইনচটকি ফেরীঘাটের ওয়্যাররুফ সরবরাহের জন্য এ বছরের ১১ জানুয়ারী ৯ লক্ষ ৪৫ হাজার টাকা বরাদ্দ দিয়ে কার্যাদেশ দেয় সড়ক ও জনপথ বিভাগ। কিন্তু উপ-সহকারি প্রকৌশলী মনিরুল সংশ্লিষ্ট ঠিকাদারের সাথে যোগসাজশে কোন মালামাল সরবরাহ না করেই সম্পূর্ণ টাকা আত্মসাৎ করেন।

এছাড়া ফেরীঘাটের দু’পাড়ের প্যালাসাইডিং কাজের জন্য ২০১৫ সালের ২৭ অক্টোবর ১১ লক্ষ ২৭ হাজার টাকার অনুকুলে দরপত্র আহবান করা হয়। কিন্তু কাজের সর্বনিম্ন দরদাতাকে কাজ না দিয়ে প্রকৌশলী মনিরুলের সুপারিশে তার পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দেয়া হয়। পরবর্তীতে সামান্য কিছু কাজ করে ঠিকাদারের সাথে যোগসাজশে বাকী টাকা আত্মসাৎ করেন মনিরুল। অন্যদিকে একই ফেরীঘাটের বেইচ সাপ্লাই কাজের অনুকূলে দরপত্রের মাধ্যমে ১২ লক্ষ ৯০ হাজার টাকা এবং দরপত্র ছাড়া বিভিন্ন সময় ৭ লক্ষ ৫০ হাজার টাকা অফিস থেকে বিল উত্তোলন করে নিজেই আত্মসাৎ করেন।

এছাড়াও অফিসিয়াল এবং সরেজমিনে তদন্ত করলে প্রকৌশলী মনিরুলের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্ণীতির তথ্য প্রমান পাওয়া যাবে বলে একাধিক ঠিকাদার জানিয়েছেন। ইজারাদার ফয়সাল আরও অভিযোগ করে বলেন, উপ-সহকারি প্রকৌশলী মনিরুল বড়ইতলা- বাইনচটকী ফেরী থেকে প্রতিমাসে ৪০ হাজার টাকা ঘুষ দাবী করে।

উক্ত টাকা না দেয়ার কারনে বিভিন্ন সময় ফেরীর ইঞ্জিনের সমস্যা দেখিয়ে ফেরী চলাচল বন্ধ রাখেন। যানবাহন চলাচলের সুবিধার্থে এ বিষয়ে বিভিন্ন সময় পুলিশ ও জেলা প্রশাসনের সহযোগিতাও নেয়া হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ইজারাদার মো. ফয়সাল আহমেদ এর অভিযোগের প্রেক্ষিতে সড়ক ও জনপদ পটুয়াখালী ফেরী বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আযম
শেখকে আহবায়ক করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

উক্ত কমিটি ৬ অক্টোবর অভিযোগটি সরেজমিনে তদন্ত করেছেন।

এ বিষয়ে তদন্ত কমিটির প্রধান মো. আযম শেখ বলেন, অভিযোগটি তদন্তের জন্যে আরও একবার সরেজমিনে যেতে হবে।
তারপর যত দ্রুত সম্ভব এ বিষয়ে প্রতিবেদন দাখিল করা হবে। এদিকে অভিযুক্ত মনিরুল ও তার স্ত্রীর নামে ঢাকার শ্যামলীতে ১টি ফ্ল্যাট, মোহাম্মদপুরে ১টি ফ্ল্যাট, মিরপুর বেড়িবাঁধে দুটি প্লট, পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বিলবিলাস বাজার সংলগ্ন এলাকায় একাধিক প্লট এবং পটুয়াখালীতে গাড়ীর ব্যবসা রয়েছে বলে জানা গেছে। তাছাড়া পটুয়াখালী বায়োসেফ ডায়াগনেস্টিক এন্ড ক্লিনিক এবং সিটিজেন চাটার ডায়াগনস্টিক এন্ড ক্লিনিকে স্বামী- স্ত্রীর নামে মালিকানা রয়েছে।
অন্যদিকে প্রকৌশলী মনিরুল কর্তৃক অফিসের ঝাড়ুদার মোসা: শাহানা বেগমকে শারীরিক নির্যাতন করায় অফিসের ভিতরে বৈদ্যুতিক পাখার সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে। এ বিষয়টিও বর্তমানে তদন্তাধীন রয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে বরগুনা সড়ক ও জনপদ বিভাগের একাধিক কর্মচারী এ
বিষয়ে বলেন, উপ-সহকারি প্রকৌশলী মনিরুল ইসলাম বিভিন্ন দুর্ণীতির সাথে
জড়িত রয়েছে। এ ব্যাপারে জানতে উপ- সহকারি প্রকৌশলী মো. মনিরুল
ইসলামের ফোনে (নম্বর-০১৭১৬-০৫২৫৮৪) একাধিকবার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

বরগুনা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম বলেন,
বিষয়টি নিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তদন্ত চলছে। তদন্ত রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে।





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)