বুধবার ● ২ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » পুলিশের সাথে শফিক চৌধুরীর মতবিনিময়
পুলিশের সাথে শফিক চৌধুরীর মতবিনিময়
বিশ্বনাথ সিলেট প্রতিনিধি :: (১৮ কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ১১.০৫মি.) সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী ২ নভেম্বর বুধবার বিকেলে বিশ্বনাথ থানা পুলিশের সাথে মতবিনিময় করেছেন৷ থানা কমপাউন্ডে সিলেটের পুলিশ সুপার মনিরুজ্জামান’র সভাপতিত্বে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়৷
সভায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী ‘বিশ্বনাথ ও সিলেট সদর উপজেলাবাসী’র সংঘর্ষে আহত পুলিশ সদস্যদের প্রতি সমবেদনাজ্ঞাপন করেন৷ পাশাপাশি সংঘর্ষ থামাতে পুলিশের ভূমিকার প্রশংসাও করেন৷
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার ড. আ ক ম আখতারুজ্জামান, সুজ্ঞান চাকমা, সহকারী পুলিশ সুপার আমিরুল ইসলাম (দক্ষিণ সার্কেল), ধীরেন বসু (উত্তর সার্কেল), বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান, সাধারণ সম্পাদক বাবুল আখতার, মগলগাঁও ইউপি চেয়ারম্যান ইরন মিয়া, দৌলতপুর ইউপি চেয়ারম্যান আমির আলী, লামাকাজী ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, রামপাশা ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর ও সাবেক চেয়ারম্যান আনোয়ার খান৷





জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা
রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ
বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা
রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক
জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি
আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা