বৃহস্পতিবার ● ৩ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » ঘাগড়া সদ্ধর্ম বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোত্সব উদযাপন
ঘাগড়া সদ্ধর্ম বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোত্সব উদযাপন
কাউখালী (রাঙামাটি) প্রতিনিধি :: (১৯ কার্কিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৮.২৬মি.) পার্বত্য জেলা রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া সদ্ধর্ম বৌদ্ধ বিহারে ২১তম শুভ দানোত্তম কঠিন চিবর দানোত্সব-২০১৬ ২দিন ব্যাপি এক ধর্মীয় অনুষ্ঠান ২ নভেম্বর বুধবার এবং বৃহস্পতিবার বিহার প্রাঙনে অনুষ্ঠিত হয় ৷
কঠিন চিবর দানোত্সব উপলক্ষে আয়োজিত ধর্মীয় অনুষ্ঠানে ২১তম শুভ কঠিন চিবর দানোত্সব উত্যাপন কমিটির আহবায়ক শান্তিমনি চাকমার সঞ্চলানায় ধর্মীয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমত্ শ্রদ্ধালংকার মহস্থবির৷
ধর্মীয় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীমত্ ড. জিনবোধি মহাস্থবির৷
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীমত্ সুমনা জ্যোতি মহস্থবির৷
আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঊষাতন তালুকদার এমপি৷ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম চৌধুরী (চৌচামং), কাউখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অংচা প্রু মারমা, ঘাগড়া ইউপি চেয়ারম্যান জগদীশ চাকমা, ঘাগড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সুবাস চাকমা ও চীবর দান উদযাপন কমিটির সদস্য সচিব মন্টুর রঞ্জন চাকমা৷
আলোচনা সভা শেষে ধর্মীয় গুরু ধর্মীয় দেশনা প্রদান করেন ৷
উল্লেখ্য যে প্রতি বছরের ন্যায় এবারও ঘাগড়া সদ্ধর্ম বৌদ্ধ বিহারে ২দিন ব্যাপী ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়৷
১ম দিন পুন্যার্থীদের দ্বারা ধর্মীয় গুরুদের দানের জন্য বেইন বোনা এবং ২য় দিন ধর্মীয় গুরু কর্তৃক পুন্যার্থীদের উদ্দেশ্যে ধর্মীয় দেশনা প্রদান এবং প্রদীপ পুজা,ফানুস উত্তোলনের মাধ্যমে কঠিন চীবর দানোত্সবের সমাপ্তি ঘোষনা করা হয়৷





বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ