বৃহস্পতিবার ● ৩ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » শ্রীপুর উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা
শ্রীপুর উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা
গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৯ কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৮.৩২মি.) গাজীপুরের শ্রীপুর উপজেলা ছাত্রলীগের ১২ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে৷
২ নভেম্বর বুধবার রাতে গাজীপুর জেলা ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক জাহিদুল আলম রবিনের যৌথ স্বাক্ষরিত এক বিবৃতিতে উপজেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়৷
নব ঘোষিত কমিটিতে সভাপতি জাকিরুল হাসান জিকু, সহ-সভাপতি শাহাদাত হোসেন রানা, কবির হোসেন জয়, সালাউদ্দিন টিপু, আল আমিন হোসেন, সাধারন সম্পাদক রাকিবুল হাসান রাকিব, যুগ্ন সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ শিশির, শাকিল হোসেন, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন তপু, মো. মাসুম আরমান, সোহানুর রহমান সোহাগ ইলিম, সোলাইমান সরকার রুবেল এর নাম ঘোষণা করা হয়৷
একই সাথে জেলা ছাত্রলীগ শ্রীপুর পৌর শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করে হাবিবুর রহমান রনিকে আহবায়ক করে তিন মাসের জন্য আহবায়ক কমিটি ঘোষণা করেছে৷
কমিটি ঘোষণার খবরে শ্রীপুর উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উল্লাস উদ্দীপনার সৃষ্টি হয়৷ রাতেই শ্রীপুর পৌর শহরে এবং মাওনা চৌরাস্তায় ঢাকা ময়মনসিংহ মহা সড়কে আনন্দ মিছিল করেছে ছাত্রলীগ৷





গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও ফুটবল বিতরণ
গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ
গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত
গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে