মঙ্গলবার ● ৮ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » খুলনা বিভাগ » জিংক সমৃদ্ধ ব্রি-৬২ ধানের ওপর মাঠ দিবস
জিংক সমৃদ্ধ ব্রি-৬২ ধানের ওপর মাঠ দিবস
ঝিনাইদহ প্রতিনিধি :: (২৪ কার্তিক ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.৩০মি.) ঝিনাইদহের শৈলকুপায় জিংক সমৃদ্ধ ব্রি ধান-৬২’র ওপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে৷ মঙ্গলবার ৮ নভেম্বর দুপুরে শৈলকুপা উপজেলার যুগনী গ্রামের কৃষক বাবু লাল মন্ডলের বাড়িতে এ দিবসের আয়োজন করে উন্নয়ন ধারা ও হারভেস্ট প্লাস বাংলাদেশ নামে দুটি সংস্থা৷
স্বাধীন কৃষক সংগঠন আবাইপুর ইউনিয়নের সভাপতি রুবায়েত হোসেন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার কুন্ডু৷
বিশেষ অতিথি ছিলেন- হারভেস্ট প্লাস বাংলাদেশের এ আর ডিও মজিবর রহমান, উন্নয়ন ধারার নির্বাহী পরিচালক কৃষিবিদ শহিদুল ইসলাম, এআরপি প্রকল্প সমন্বয়কারী কৃষিবিদ রাজু আহম্মেদ, উপ-কৃষি কর্মকর্তা লিটন আহম্মেদ৷
অনুষ্ঠান পরিচালনা করেন হারভেস্ট পস্নাস বাংলাদেশ’র উন্নয়ন ধারার প্রকল্প সমন্বয়কারী কৃষিবিদ কৃষ্ণ দাস সাহা৷ অনুষ্ঠানে ওই এলাকার শতাধিক কৃষক, কৃষাণীরা উপস্থিত ছিলেন৷
বক্তারা জিংক সমৃদ্ধ ব্রি ধান-৬২’র উপকারিতা ও ফলন নিয়ে আলোচনা করেন৷ এর আগে তারা মাঠ থেকে ব্রি ধান-৬২ কাটার উদ্বোধন করা হয়৷





কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
সেনা সদস্য পরিচয়ে কণ্যাকে জিম্মি করে টাকা স্বর্ণালঙ্কার হাতিয়ে নেওয়ার অভিযোগ
ঝিনাইদহে বিএনপি’র নেতা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠালো আ.লীগ নেতা কর্মীরা
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার