মঙ্গলবার ● ৮ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » অর্থ-বাণিজ্য » ৮ নভেম্বর মধ্যরাত থেকে ভারতে ৫০০ ও ১ হাজার রুপির নোট আর চলবে না
৮ নভেম্বর মধ্যরাত থেকে ভারতে ৫০০ ও ১ হাজার রুপির নোট আর চলবে না
অনলাইন ডেস্ক :: আজ মঙ্গলবার ৮ নভেম্বর মধ্যরাত থেকে ভারতে ৫০০ এবং ১ হাজার রুপির নোট আর চলবে না। অপ্রত্যাশিতভাবেই দেশটির প্রধানমন্ত্রী নোরেন্দ্র মোদি আজ রাতের বিশেষ এক ঘোষণায় এমন নির্দেশনা দেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, কালো টাকার হাত থেকে অর্থনীতিকে বাঁচানোর জন্য এই পদক্ষেপ জরুরি ছিলো।
৫০০ ও ২০০০ রুপির নতুন নোট বাজারে আসছে শিঘ্রই। নতুন এই নোট দুটির সরবরাহ প্রথমে সীমিত থাকলেও পরে তা বাড়ানো হবে উল্লেখ করে মোদি বলেন, “আপনাদের অর্থ আপনাদেরই থাকবে। এ ব্যপারে আপনাদের উদ্বিগ্ন হওয়ার কোন কারণ নেই।”
ভারতবাসীরা ১০ নভেম্বর থেকে শুরু করে ৫০ দিন অর্থাৎ ৩০ ডিসেম্বর পর্যন্ত সময় পাবে ব্যাংক এবং পোস্ট অফিসে গিয়ে তাদের কাছে থাকা এই দুই মূল্যমানের রুপির নোট বদলানোর।
তবে আগামী ৭২ ঘন্টা সরকারি হাসপাতালগুলো ৫০০ ও ১০০০ রুপির পুরোনো নোট গ্রহণ করবে।
নরেন্দ্র মোদি সরকার গঠন করার পর থেকে এই পর্যন্ত প্রায় ১.২৫ লাখ কোটি রুপির অবৈধ অর্থের হদিস পাওয়া গেছে। এমন প্রেক্ষাপটে আকস্মিকভাবেই নরেন্দ্র মোদি আজ রাতে এমন ঘোষণা দেন। সূত্র : চ্যানেলআই





সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
মিরপুর আবাসন মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া
ডেনিম এক্সপো ২০২৬: সমাপনী দিনে ডেনিম সলিউশনস লিমিটেডের স্টলে বায়ারদের উপচে পড়া ভিড়
প্রধানমন্ত্রীর সাথে বিকেএমইএ প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ: পোশাক খাতের চ্যালেঞ্জ মোকাবিলা ও নীতিগত সহায়তার আশ্বাস
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার
পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ
টিমওয়ার্ক ও একাগ্রতাই আমাদের সাফল্যের চাবিকাঠি : পানাম গ্রুপের এমডি
ফটিকছড়িতে কোরবানি পশুর চামড়া খালে : পরিবেশ অধিদপ্তরের মামলা
কুরবানির পশুর চামড়ার সিন্ডিকেট আগের চেয়ে বেশী সক্রিয় : উপযুক্ত দাম নাই