শিরোনাম:
●   স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ ●   চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ ●   খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ ●   সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক ●   মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত ●   প্লাবিত নিম্নাঞ্চল; ক্ষতির মুখে আমনের বীজতলা ●   তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের ●   পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ ●   ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার ●   আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন ●   রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন ●   ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু ●   দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান
রাঙামাটি, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৩ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » কথিত দানবীর রাগীব আলী এখনও ধরাছোয়ার বাইরে
প্রথম পাতা » অপরাধ » কথিত দানবীর রাগীব আলী এখনও ধরাছোয়ার বাইরে
রবিবার ● ১৩ নভেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কথিত দানবীর রাগীব আলী এখনও ধরাছোয়ার বাইরে

---সিলেট প্রতিনিধি :: (২৯ কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় বেলা ৩.১৫মি.) স্বঘোষিত দানবীর রাগিব আলী এখনও ধরাছোয়ার বাইরে। তিনি নিজেকে পরিচয় দিতেন ‘দানবীর’ হিসেবে। সিলেটের তারাপুর চা বাগানের জালিয়াতি মামলায় সিলেটসহ সারাদেশে আলোচিত তিনি। তার ধন-দৌলত আর শান শাওকাতের কথা মুখেমুখে। ১২ নভেম্বর শনিবার দুপুরে দেশের সীমান্তবর্তী জনপদ জকিগঞ্জ থেকে তার ছেলে আবদুল হাই গ্রেফতার হলেও মামলায় গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে ফেরারী রাগীব আলী এখনো রয়ে গেলেন অধরা।
জকিগঞ্জ উপজেলা থেকে ইমিগ্রেশন পুলিশ গ্রেফতার করেছে রাগীব আলীর ছেলে আবদুল হাইকে। ভারত থেকে দেশে ফেরার পথেই গ্রেফতার হন আবদুল হাই। ওইদিনই সন্ধ্যায়ই আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন। ছেলেকে পুলিশ গ্রেফতার করতে পারলেও এখনো পলাতক আছেন শিল্পপতি রাগীব আলী।
তারাপুর চা বাগানের জালিয়াতি মামলাসহ পৃথক আরোও মামলায় রাগীব আলী ও তার স্বজনদের বিরুদ্ধে রয়েছে গ্রেফতারী পরোয়ানা। কথিত ‘দানবীর’ তার ছেলে, মেয়ে ও মেয়ের জামাইকে নিয়ে জকিগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যান। ১২ নভেম্বর শনিবার সেখান থেকে তার ছেলে দেশে ফেরার পথে গ্রেফতার হলেন।

দেবোত্তর সম্পত্তিতে অবৈধ স্থাপনা নির্মাণ ও ভূমি আত্মসাতের দুটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির পরই ওইদিন বিকালে ভারত চলে যান রাগীব আলীসহ তার পরিবারের সদস্যরা। তারা জকিগঞ্জ সীমান্ত দিয়ে ভারত যান; নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে এমন সংবাদ প্রকাশ করেছিল সিলেটের বিভিন্ন গনমাধ্যম। এরপর বিষয়টি অনুসন্ধান করে পুলিশ। অনুসন্ধানে প্রমাণ মিলে রাগীব আলী ও পরিবারের সদস্যরা ভারতেই পালিয়েছেন।
এ ব্যাপারে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা স্বশরীরে জকিগঞ্জে গিয়ে বিষয়টি খোঁজখবর নিয়ে তিনিও নিশ্চিত হতে পেরেছিলেন- ‘জকিগঞ্জ সীমান্ত দিয়ে গ্রেফতারি পরেয়ানা জারির দিন বিকালেই পালিয়েছেন রাগীব আলী ও তার স্বজনরা। যার প্রমান জকিগঞ্জ সিমান্তেই গ্রেফতার হন রাগিব পুত্র আব্দুল হাই।

এদিকে জকিগঞ্জ সীমান্ত থেকে গ্রেফতার হওয়া শিল্পপতি রাগীব আলীর ছেলে আবদুল হাইকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। জামিন আবেদন নামঞ্জুর করে শনিবার সন্ধ্যায় সিলেট মূখ্য মহানগর হাকিম সাইফুজ্জামান হিরু তাকে কারাগারে প্রেরণের আদেশ দেন।
পুলিশের সহকারি কমিশনার আবদুল আহাদ সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, আবদুল হাইয়ের পক্ষে আদালতে জামিন আবেদন করেন অ্যাডভোকেট মঈনুল ইসলাম। তবে আদালত জামিন নামঞ্জুর করে আবদুল হাইকে কারাগারে প্রেরণের আদেশ দেন।
রাগীব আলীর বিরুদ্ধে চার্জগঠন ১৭ নভেম্বর। এদিকে তারাপুর চা বাগানের দেবোত্তর সম্পত্তি দখল করে হাজার কোটি টাকা আত্মসাতের মামলায় শিল্পপতি রাগীব আলীর বিরুদ্ধে চার্জ গঠন হয়নি গত ৯ নভেম্বরের কার্যদিবসে। ওইদিন মামলার আসামি তারাপুর চা বাগানের সেবায়েত পঙ্কজ কুমার গুপ্তের অব্যাহতি আবেদনের প্রেক্ষিতে চার্জ গঠন পিছিয়ে দেন সিলেট মহানগর মূখ্য হাকিম আদালতের ভারপ্রাপ্ত বিচারক উম্মে সরাবন তহুরা।

আগামী ১৭ নভেম্বর চার্জ গঠনের শুনানি নির্ধারণ করেছেন আদালত। তবে ওইদিন তারাপুর চা বাগানের দেবোত্তর সম্পত্তি দখল করতে ভূমি মন্ত্রণালয়ের স্মারক জালিয়াতির ঘটনায় দায়েরকৃত মামলায় আদালতে দুইজন সাক্ষ্য দিয়েছেন। তারা হচ্ছেন- কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম বিল্লাহ ও মামলার পূর্ববর্তী তদন্ত কর্মকর্তা (বর্তমানে সিআইডিতে কর্মরত) পুলিশ পরিদর্শক আবু জাহের সরকার। মামলার বাদী এস এম আবদুল কাদের আগামী ১৩ নভেম্বর সাক্ষ্য দেবেন বলে জানা গেছে। আদালতের এপিপি জসিম উদ্দিন সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, স্মারক জালিয়াতি মামলায় আজ আরো দুইজন সাক্ষ্য দিয়েছেন। এ নিয়ে ১৪ সাক্ষীর মধ্যে ৮ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে। পরবর্তী সাক্ষ্যগ্রহণের তারিখ ১৩ নভেম্বর।
তিনি জানান, তারাপুর চা বাগানের দেবোত্তর সম্পত্তি দখল করে হাজার কোটি টাকা আত্মসাতের মামলায় শিল্পপতি রাগীব আলী, তার ছেলে আবদুল হাই, বাগানের বৈধ সেবায়েত পঙ্কজ কুমার গুপ্তসহ ছয়জন আসামি রয়েছেন।

মঙ্গলবার এ মামলায় চার্জ গঠনের কথা ছিল। তবে মহানগর দায়রা জজ আদালতে বর্তমানে জামিনে থাকা পঙ্কজ কুমার গুপ্তের আইনজীবী এমাদ উল্লাহ শহিদুল ইসলাম তার (পঙ্কজ) অব্যাহতির আবেদন জানানোর কারণে চার্জ গঠনের শুনানি ১৭ নভেম্বর ধার্য করেছেন বিচারক।
প্রসঙ্গত, জাল কাগজপত্রের মাধ্যমে তারাপুর চা বাগানের দেবোত্তর সম্পত্তিতে অবৈধ স্থাপনা নির্মাণের মাধ্যমে হাজার কোটি টাকার ভূমি আত্মসাৎ এবং প্রতারণার আলোচিত দুটি মামলায় রাগীব আলী ও তার ছেলে-মেয়েসহ ৬ জনের বিরুদ্ধে গত ১০ আগস্ট গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। ভূমি মন্ত্রণালয়ের স্মারক (চিঠি) জালিয়াতির মামলায় রাগীব আলী ও তার ছেলে আবদুল হাইয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

অন্যদিকে প্রতারণার মামলায় রাগীব আলী, তার ছেলে আবদুল হাই, জামাতা আবদুল কাদির, মেয়ে রুজিনা কাদির, রাগীব আলীর আত্মীয় মৌলভীবাজারের দেওয়ান মোস্তাক মজিদ ও তারাপুর চা বাগানের সেবায়েত পঙ্কজ কুমার গুপ্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
তবে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরপরই ছেলেকে নিয়ে ভারতে পালিয়ে যান রাগীব আলী।

এছাড়া মামলার আসামি রাগীব আলীর আত্মীয় দেওয়ান মোস্তাক মজিদ গত ১০ অক্টোবর আদালতে আত্মসমর্পণ করার পর তাকে কারাগারে পাঠানো হয়।
৪২২ দশমিক ৯৬ একর জায়গার উপর তারাপুর চা বাগান পুরোটাই দেবোত্তর সম্পত্তি। আশির দশকে জালিয়াতির মাধ্যমে এটি দখলে নেন রাগীব আলী। এ নিয়ে চলা মামলার প্রেক্ষিতে আদালতে একটি রিট পিটিশনের ভিত্তিতে গত ১৯ জানুয়ারি তারাপুরে রাগীব আলীর দখলদারিত্বকে অবৈধ ঘোষণা করেন আপিল বিভাগ।





অপরাধ এর আরও খবর

ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
র‌্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা র‌্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)