শিরোনাম:
●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭
রাঙামাটি, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৩ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » চট্টগ্রাম » বাংলাদেশ এখন বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল : শিক্ষা সচিব সোহরাব হোসাইন
প্রথম পাতা » চট্টগ্রাম » বাংলাদেশ এখন বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল : শিক্ষা সচিব সোহরাব হোসাইন
রবিবার ● ১৩ নভেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশ এখন বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল : শিক্ষা সচিব সোহরাব হোসাইন

---

আমির হামজা, রাউজান প্রতিনিধি :: (২৯ কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৫১মি.) চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এ অসচ্ছল ও মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল উন্নত দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করুন, যাতে আফসোস করতে না হয়। শিক্ষা সচিব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রলালয়ের সচিব মো. সোহরাব হোসাইন বলেন। তিনি বলেন বাংলাদেশ এখন বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। সরকার সর্বশক্তি দিয়ে সর্বাত্মকভাবে উন্নত দেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

তিনি আরো বলেন, উন্নত দেশ গড়ার চলমান প্রচেষ্টায় সবাই যে যার অবস্থান থেকে অবদান রাখুন। যারা স্বাধীনতা যুদ্ধে যাননি তারা এখন আফসোস করেন কেন তারা যেতে পারেননি। উন্নত দেশ গড়ার অগ্রযাত্রায় যাতে কাউকে শামিল হতে না পেরে অবদান রাখতে না পেরে আফসোস করতে না হয়। এজন্য প্রয়োজন দেশপ্রেম বড় স্বপ্ন দেখার সাহস। আমরা এমন মানুষ চাই যারা দুনীতি ঘৃনা করবেন। একই সঙ্গে তারা যেন উন্নত দেশের কাতারে পৌঁছে দেয়ার কাজ করবেন।
শিক্ষা মন্ত্রলালয়ের সচিব মো. সোহরাব হোসাইন ১৩ নভেম্বর রবিবার চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এ আর্থিকভাবে অসচ্ছল এবং মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চুয়েট প্রাক্তন ছাত্র সমিতি চুয়েট এলামনাই এসোসিয়েশন কানাডা এবং প্রতিষ্ঠানের ১ম ব্যাচের প্রাক্তন ছাত্র প্রকৌশলী মাহমুদুজ্জামান খান কর্তৃক এ বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়।
চুয়েটের কেন্দ্রীয় অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চুয়েটের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডীন অধ্যাপক ড. আশুতোষ সাহা, রেজিস্ট্রার (অতি: দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী , ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ মশিউল হক ও চুয়েটের প্রাক্তন ছাত্র সমিতির সভাপতি, ইনস্টিটউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এর সভাপতি ও গণপূর্ত অধিদপ্তরের প্রাক্তন প্রধান প্রকৌশলী কবির আহমদ ভূঞাঁ, চুয়েট প্রাক্তন ছাত্র সমিতির সাধারণ সম্পাদক ও বিটিসিএল এর জেনারেল ম্যানেজার প্রকৌশলী খান আতাউর রহমান সান্টু ও চুয়েটের ১ম ব্যাচের প্রাক্তন ছাত্র প্রকৌশলী মাহমুদুজ্জামান খান।

বক্তব্য রাখেন চুয়েট প্রাক্তন ছাত্র সমিতির সাংগঠনিক সম্পাদক ও সমিতির সহযোগী প্রতিষ্ঠান চুয়েট চিকিৎসা সহায়তা তহবিলের সভাপতি, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. জসিম উদ্দীন।

বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের পক্ষে বক্তব্য রাখেন পুরকৌশল বিভাগের ছাত্রী নাফিসা মালিয়াত, যন্ত্রকৌশল বিভাগের ছাত্র মো. তানসিরুল ইসলাম।

স্বাগত বক্তব্য রাখেন চুয়েটের উপ ছাত্রকল্যাণ পরিচালক ড. জি. এম. সাদিকুল ইসলাম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পুরকৌশল বিভাগের সহকারী অধ্যাপক মো. নুরুজ্জামান ও কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক ফারজানা ইয়াছমিন।
প্রধান অতিথির বক্তব্যে মো. সোহরাব হোসাইন আরো বলেন, চুয়েট সুন্দর প্রাকৃতিক পরিবিশে অবস্থিত। এটিকে আমরা বিশ্বমানের হিসেবে গড়তে পারি। এ ব্যাপারে আমাদের প্রচেষ্টা থাকবে।

এসময় তিনি বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। এব্যাপারে এখন কোন সন্দেহ নাই। এটা এখন কথার কথা নয়, বাস্তবতা। আমরা এখন নিন্ম মধ্যম আয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশ হয়ে উন্নত রাষ্ট্র হিসেবে গড়ার পথে যেতে সচেষ্ট। পদ্মা সেতুর মত মেগা প্রকল্প এখন আমরা নিজেদের অর্থায়নে বাস্তবায়ন করতে পারি। প্রধানমন্ত্রী দুটি টার্গেট দিয়েছেন ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ হিসেবে গড়া আর ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হিসেবে আত্মপ্রকাশ করা। বিভিন্ন প্রকল্প গ্রহন ও বাস্তবায়নের মাধ্যমে আমরা উক্ত লক্ষ্যমাত্রা অর্জনে এগিয়ে যাচ্ছি। উন্নত দেশ পরিচালনা আর একটি দরিদ্র দেশ পরিচালনা এক কথা নয়। নবীনদের হাতে আগামী দিনের নেতৃত্ব। আমি আশাবাদী, নবীনদের হাতে আগামীর উন্নত বাংলাদেশ গড়ে উঠবে।
সভাপতির বক্তব্যে চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম বলেন, চুয়েটের চলমান অগ্রযাত্রায় এই প্রতিষ্ঠান থেকে পাশ করা ছাত্র-ছাত্রীরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন। দেশ-বিদেশের বিভিন্ন পর্যায়ে এই বিশ্ববিদ্যালয়ের গ্রাজুয়েটরা সুনাম ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে চুয়েটের ভাবমূর্তিকে প্রতিনিয়ত অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন।

বিভিন্ন সময়ে এই প্রতিষ্ঠানের প্রতি প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মমত্ববোধ ও সার্বিক সহযোগিতা পেয়ে চুয়েট পরিবার ধন্য ও কৃতজ্ঞ।





আর্কাইভ