শিরোনাম:
●   স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ ●   চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ ●   খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ ●   সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক ●   মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত ●   প্লাবিত নিম্নাঞ্চল; ক্ষতির মুখে আমনের বীজতলা ●   তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের ●   পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ ●   ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার ●   আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন ●   রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন ●   ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু ●   দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান
রাঙামাটি, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৩ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » গাজিপুর » নুহাশ পল্লীতে হুমায়ূন আহমেদের ৬৮তম জন্মদিন
প্রথম পাতা » গাজিপুর » নুহাশ পল্লীতে হুমায়ূন আহমেদের ৬৮তম জন্মদিন
রবিবার ● ১৩ নভেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নুহাশ পল্লীতে হুমায়ূন আহমেদের ৬৮তম জন্মদিন

---

গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৯ কার্তিক ১৪২৩ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.৫০মি.) প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৬৮তম জন্মদিন পালিত হয়েছে গাজীপুরের পিরুজালী গ্রামের নুহাশ পল্লীতে৷ এ সময় নুহাশ পল্লীর আয়োজনে হুমায়ূন সমাধিতে পুষ্পার্ঘ্য দিয়ে শুভেচ্ছা জানানো হয়৷

১৩ নভেম্বর রবিবার সকাল সাড়ে ৯টায় হুমায়ূনের ছেলে নিষিদ ও নিনিত এবং স্ত্রী মেহের আফরোজ শাওন আনুষ্ঠানিকভাবে ফুল দিয়ে শ্রদ্ধা জানান৷

পরে মোনাজাত শেষে নুহাশ পল্লীতে স্থাপিত হুমায়ূন ম্যুরালের সামনে আপেল তলায় কেক কাটেন তার দুই ছেলে নিষিদ ও নিনিত৷ এ সময় শতাধিক ভক্ত, সাংবাদিক ও এলাকার লোকজন উপস্থিত ছিলেন৷

হুমায়ুন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওন বলেন, খুব সহজভাবে হুমায়ূন আহমেদ তার জন্মদিন পালন করতেন৷ তিনি জন্মদিনের আনন্দটা শেয়ার করতেন৷ তিনি অন্যের আনন্দটা নিজের মাঝে শেয়ার করতেন৷ এই আনন্দের মাঝে খুব সুক্ষ্মভাবে একটা দু:খবোধ ছিল যে মৃত্যুর দিকে আরও একটি বছর এগিয়ে যাওয়া৷ শাওন আরো বলেন, হুমায়ুন আহমেদকে প্রকৃতভাবে জানতে হলে তার একটা, দুটা বই পড়লে হবে না৷ তার সবগুলো বই পড়তে হবে৷ কারণ তার দর্শনের সংমিশ্রণগুলো একটি বইতে পাওয়া যাবে না৷

এদিকে সকাল পৌণে ১০টার দিকে হুমায়ূন আহমেদ’র ভাই ডঃ অধ্যাপক মো. জাফর ইকবাল, ছোটভাই কার্টুনিস্ট আহসান হাবীব এবং তিন বোন সুফিয়া হায়দার, মমতাজ শহীদ, রোকসানা আহমেদসহ তাদের পরিবারের সদস্যরা নুহাশপল্লীতে আসেন এবং কবর জিয়ারত করেন৷ সকাল ১০টার দিকে অধ্যাপক ড. জাফর ইকবাল, আহসান হাবিবসহ পরিবারের অন্য সদস্যরা তার সমাধি জিয়ারত করেন৷

ডঃ জাফর ইকবাল বলেন, হুমায়ূন আহমেদের সৃষ্টিগুলো এখন দেশের বাইরেও ভিন্ন ভাষায় প্রচার হচ্ছে৷ এটা ভালো যে মানুষ তাকে আরও ভালোভাবে এবং বেশি জানতে পারছে৷ তবে সেগুলো নিয়ম মেনে হচ্ছে কিনা- এটা আমার জানার বিষয়৷ কারণ হুমায়ূন আহমেদের উত্তরাধিকার হলো তার সন্তানেরা৷ তারা রয়্যালিটি পাচ্ছে কিনা বা তাদের অনুমতি নিয়ে প্রচার হচ্ছে কিনা- সেগুলো দেখা দরকার৷

তার অপর ভাই আহসান হাবীব ও বোন সুফিয়া হায়দার জানান, হুমায়ূন আহমেদ আমাদের সমসত্ম পরিবারের সমসত্ম আনন্দ উত্‍সবের প্রধান ব্যক্তি ছিলেন৷ এজন্য আমরা তাকে বেশি মিস করি৷ নুহাশ পলস্নীতে যতবার এসেছি তার সঙ্গে এসেছি৷ এখন তাকে ছাড়া আসতে হচ্ছে৷

ছোট বোন সুফিয়া হায়দার বলেন, জন্মদিনেও আমরা আনন্দ করতে পারিনা৷

লেখক হুমায়ূন আহমেদ ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন৷ তার ডাক নাম ছিল কাজল৷ বাবার রাখা তার প্রথম নাম শামসুর রহমান৷ পরে তিনিই ছেলের নাম বদলে রাখেন হুমায়ূন আহমেদ৷ ক্যান্সার আক্রান্ত হয়ে ২০১২ সালের ১৯ জুলাই ৬৪ বছর বয়সে আমেরিকার একটি হাসপাতালে চিকিত্‍সাধীন অবস্থায় তিনি মারা যান৷ পরে ২৪ জুলাই গাজীপুরের হোতাপাড়া এলাকায় নুহাশ পল্লীর লিচুগাছ তলায় হুমায়ূন আহমেদকে দাফন করা হয়৷





গাজিপুর এর আরও খবর

গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের পরিচিতি সভা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন
গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন
নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা নবনিযুক্ত ডিজিকে গাজীপুর সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের শুভেচ্ছা
বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে বিএনপি সরকারকে জনগণের গণতান্ত্রিক আকাংখ্যার পক্ষে দাঁড়াতে হবে
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে  বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন
আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত আন নূর মুহাম্মদিয়া মেহেরুন্নেছা হিফজ মাদ্রাসায় ইফতার মাহফিল অনুষ্ঠিত
গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ গাজীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে পশু খাদ্য বিতরণ
সাভারে স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন সাভারে স্মৃতিসৌধে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধা জ্ঞাপন

আর্কাইভ