রবিবার ● ১৩ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » জমিজমা লিখে নিয়ে বৃদ্ধা মা’কে রাস্তায় ফেলে গেল মেয়ে
জমিজমা লিখে নিয়ে বৃদ্ধা মা’কে রাস্তায় ফেলে গেল মেয়ে
গাজীপুর জেলা প্রতিনিধি :: (২৯ কার্তিক ১৪২৩ বাঙলা : বাংলাদেশ সময় রাত ৮.৩৩মি.) ঘরবাড়ি ও জমিজমা লিখে নিয়ে ৯০ বছরের বৃদ্ধা মাকে রাস্তায় ফেলে পালালেন মেয়ে ও তার জামাই ৷ ঘটনাটি ঘটে গাজীপুর মহানগরীর পুবাইল বাজারে৷
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, আমেনা খাতুনকে তার মেয়ে ও জামাতা কিছুদিন আগে পুবাইল উচ্চ বিদ্যালয়ের সামনে ফেলে পালিয়ে যান৷ পরে শিক্ষার্থীরা তাকে এনে স্থানীয়দের সহায়তায় একটি টং দোকানে থাকার ব্যবস্থা করে দেন৷ কয়েকদিন ধরে তারা বৃদ্ধার জন্য নিজেদের বাসাবাড়ি থেকে খাবার এনে দিচ্ছেন৷
অস্পষ্ট স্বরে আমেনা খাতুন সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, তার বাড়ি ঢাকার সাভার থানার ভাকুর্তা বাজার এলাকায়৷ তার দুই মেয়ে ছমিরুন ও বিবি৷ ছোট মেয়ে বিবি ও তার স্বামী সোলেমান কয়েক বছর আগে প্রায় এক বিঘা জমির ওপর পাঁচটি ঘর তার কাছ থেকে লিখে নেয়৷ কয়েকদিন আগে তার কাছে থাকা ২০ হাজার টাকা জোরপূর্বক নিয়ে তাকে বেড়ানোর কথা বলে গাজীপুরের পুবাইলে ফেলে যায়৷
তিনি আরও জানান, মেয়ে ও জামাই তাকে মেরে ফেলতে চেয়েছিল৷ লোকজন এসে পড়ায় ফেলে রেখে পালিয়ে যায় তারা৷





ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা
নবীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ভ্রাম্যমান আদালতের দেড় লাখ টাকা জরিমানা
ঝালকাঠিতে শ্বশুরের বিরুদ্ধে মিথ্যা যৌন নিপীড়নের মামলা দায়ের করায় পুত্রবধূ কারাগারে
মিরসরাইয়ের করেরহাটে বাবা’কে পিটিয়ে হ’ত্যা, ঘা’তক ছেলে মিলন আটক
ঈশ্বরগঞ্জে অবৈধ যৌন উত্তেজক ওষুধ তৈরির কারখানা সিলগালা
গাজীপুরে একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
র্যাব-১৩ অভিযান পার্বতীপুরে ১২০০ লিটার পেট্রোল জব্দ ও জরিমানা