শিরোনাম:
●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল
রাঙামাটি, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৫ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » অপরাধ » কলেজ শিক্ষিকার ঝুলন্ত লাশ উদ্ধার
প্রথম পাতা » অপরাধ » কলেজ শিক্ষিকার ঝুলন্ত লাশ উদ্ধার
মঙ্গলবার ● ১৫ নভেম্বর ২০১৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কলেজ শিক্ষিকার ঝুলন্ত লাশ উদ্ধার

---গাজীপুর জেলা প্রতিনিধি :: (১অগ্রহায়ন ১৪২৩ বাঙলা : বাঙলাদেশ সময় রাত ১০.৩০মি.) গাজীপুরে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় আফসানা আক্তার (৩২) নামে এক কলেজ শিক্ষিকার লাশ উদ্ধার করেছে পুলিশ৷

১৫ নভেম্বর মঙ্গলবার রাতে ঘরের দরজা ভেঙে তার লাশ উদ্ধার করা হয়৷

তিনি গাজীপুর জেলা শহরের কাজী আজিমউদ্দিন কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক৷ তার স্বামী মফিজউদ্দিন শ্রীপুরের গাজীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক৷

আফসানা মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি থানার দরগারপাড়া এলাকার মো. খলিলুর রহমানের মেয়ে৷

জয়দেবপুর থানার এসআই মো. আতিকুর রহমান ও স্থানীয়রা সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, গাজীপুর জেলা শহরের উত্তর ছায়াবিথী’র হাক্কানী হাউজিং সোসাইটি এলাকায় আসাদুজ্জামান খান বাবলুর বড় বোনের বাড়ির ৫ তলার একটি ফ্ল্যাটে দু’ছাত্রীকে নিয়ে প্রায় দু’বছর যাবত ভাড়া থাকতেন কলেজ শিক্ষিকা আফসানা আক্তার৷ প্রায় তিন বছর আগে গাজীপুরের শ্রীপুর উপজেলার শৈলাট এলাকার গাজীপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মফিজ উদ্দিনকে (৫৫) ভালোবেসে গোপনে বিয়ে করেন তিনি৷

মফিজ উদ্দিন শ্রীপুরের গাজীপুর এলাকার মৃত রইজ উদ্দিনের ছেলে৷ এটি তার দ্বিতীয় বিয়ে ছিলো৷ গত ৮ মে মফিজ উদ্দিন ওই বিদ্যালয় থেকে সাময়িক বরখাস্ত হন৷ এদিকে সোমবার রাতের খাবার খেয়ে আফসানা ঘুমিয়ে পড়েন৷ এসময় তার স্বামী প্রথম স্ত্রীর ইসলামপুরের বাড়িতে ছিলেন৷ মঙ্গলবার সকালে আফসানার সাথে থাকা দু’শিক্ষার্থী ঘুম থেকে উঠে কলেজে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকে৷ এসময় প্রভাষক আফসানার কক্ষের দরজা ভিতর থেকে বন্ধ দেখতে পেয়ে শিক্ষার্থীরা তাকে ডাকাডাকি করেন এবং মোবাইলে ফোন করে৷

কিন্তু আফসানার কোন সাড়া না পেয়ে শিক্ষার্থীরা কলেজে চলে যায়৷ এরপর তারা দুপুরে কলেজ থেকে ফিরে এসেও দরজা বন্ধ দেখতে পেয়ে আবারো আফসানাকে ডাকাডাকি করে৷ অবশেষে প্রতিবেশীরা এগিয়ে এলেও দরজা খোলার চেষ্টা করে ব্যর্থ হয়৷ বিকেলে এ সংবাদ পেয়ে আফসানার স্বামী ও কলেজ শিক্ষকরা ঘটনাস্থলে ছুটে যান৷ খবর পেয়ে রাতে জয়দেবপুর থানা পুলিশ সেখানে গিয়ে দরজা ভেঙে ঘরের ভিতরে প্রবেশ করে৷ এসময় কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি পেঁচানো অবস্থায় আফসানার ঝুলন্ত লাশ দেখতে পায় পুলিশ৷

জয়দেবপুর থানার এসআই মো. আতিকুর রহমান সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে৷ এঘটনায় নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷ এটি হত্যা না আত্মহত্যা এ ব্যাপারে তদন্ত চলছে বলে জানিয়েছেন তিনি৷

কাজী আজিম উদ্দিন কলেজের সহযোগী অধ্যাপক মুজিবুর রহমান জানান, মঙ্গলবার সকাল পৌণে ৯টায় একাদশ শ্রেণীতে আফসানার ক্লাশ নেয়ার কথা ছিল৷ কিন্তু তিনি এদিন কলেজে অনুপস্থিত ছিলেন৷

জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার রেজাউল হাসান রেজা সিএইচটি মিডিয়া প্রতিনিধিকে জানান, এলাকাবাসির সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল থেকে দরজা ভেঙ্গে ঘরের ভিতর থেকে সিলিং ফ্যানের সঙ্গে কলেজ শিক্ষক আফসানার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে৷ তার শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, তবে নিহতের গলায় ফাঁসির কালো দাগ রয়েছে৷ ধারনা করা হচ্ছে, মানসিক অশান্তির কারণে গলায় ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করেছেন৷





অপরাধ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)

আর্কাইভ